3rd Summative Exam 2024: পশ্চিমবঙ্গের স্কুলের পঞ্চম থেকে নবম শ্রেণীর তৃতীয় সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার তারিখ পরিবর্তন করল মধ্যশিক্ষা পর্ষদ। মধ্য শিক্ষা পর্ষদ তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছে। পঞ্চম থেকে নবম শ্রেণীর ফাইনাল পরীক্ষার তারিখ পরিবর্তন নিয়ে বিস্তারিত জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।
মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুযায়ী পঞ্চম থেকে নবম শ্রেণীর ফাইনাল অর্থাৎ তৃতীয় চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষা (3rd Summative Exam 2024) শুরু হওয়ার কথা ২৮ শে নভেম্বর থেকে এবং পরীক্ষা শেষ হওয়ার কথা ১০ই ডিসেম্বর।
কিন্তু কিছুক্ষণ আগেই মধ্যশিক্ষা পর্ষদের জরুরী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই পরীক্ষার তারিখ পরিবর্তন করা হচ্ছে। পরীক্ষার তারিখ পরিবর্তনের ফলে পরীক্ষা কিছুদিন পিছিয়ে যাচ্ছে। পরীক্ষার তারিখ কেন পিছিয়ে যাচ্ছে কতদিন পরে পরীক্ষা হবে সমস্ত বিষয় মধ্যশিক্ষা পর্ষদ বিস্তারিত বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
3rd Summative Exam 2024 পশ্চিমবঙ্গের স্কুলে পঞ্চম থেকে নবম শ্রেণীর তৃতীয় পরীক্ষার তারিখ পরিবর্তন।
পঞ্চম শ্রেণি যদিও মধ্য শিক্ষা পর্ষদের মধ্যে পড়ে না তবুও যেহেতু উচ্চ বিদ্যালয় পঠন পাঠন হয় তাই পঞ্চম শ্রেণীর ফাইনাল পরীক্ষাও এর মধ্যে পড়ছে। অর্থাৎ পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণীর ফাইনাল পরীক্ষার তারিখ সবটাই পরিবর্তন হবে।
আরো পড়ুন– মাধ্যমিক পরীক্ষা নিয়ে বড়ো সিদ্ধান্ত পর্ষদের। পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে জানালো
কেন পরীক্ষার তারিখ পরিবর্তন হচ্ছে?
পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের একটি অনুষ্ঠান রয়েছে যার নাম পরখ রাষ্ট্রীয় সার্ভে খান ২০২৪। এই অনুষ্ঠান হওয়ার জন্য পরীক্ষার দিন পরিবর্তন হচ্ছে। এই অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে আগামী ৪ঠা ডিসেম্বর ২০২৪। মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষার নোটিশে আগে থেকে বলা ছিল পরীক্ষা (3rd Summative Exam 2024) শুরু হবে ২৮ শে নভেম্বর থেকে এবং শেষ হবে ১০ই ডিসেম্বরের মধ্যে। কিন্তু পরখ রাষ্ট্রীয় সার্ভে খান ২০২৪ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ৪ঠা ডিসেম্বর যেটি এই পরীক্ষার তারিখের মধ্যে পড়ছে। তাই সমস্ত বিদ্যালয় কে জানিয়ে দেওয়া হয়েছে ঐদিন অর্থাৎ ৪ঠা ডিসেম্বর কোন পরীক্ষা রাখা যাবে না।
পরিবর্তিত পরীক্ষার তারিখ কবে?
আগামী ৪ঠা ডিসেম্বর যে সমস্ত পরীক্ষাগুলি রয়েছে সেই পরীক্ষাগুলি অন্য দিনে হবে। মধ্য শিক্ষা পর্ষদের নোটিশে বিস্তারিত বলা হয়েছে, যেহেতু ১০ই ডিসেম্বরের মধ্যে সমস্ত পরীক্ষা সম্পন্ন হবে। তাই ৪ঠা ডিসেম্বরের সমস্ত পরীক্ষা ১১ই ডিসেম্বর নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে বিস্তারিত বিজ্ঞপ্তিতে পরীক্ষার তারিখ পরিবর্তন সংক্রান্ত বিশেষ নোটিশ প্রকাশিত হয়েছে। যেখানে পরীক্ষার তারিখ পরিবর্তন করা নিয়ে পশ্চিমবঙ্গের সমস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্য করে নোটিশটি দেওয়া হয়েছে। সমস্ত স্কুলের শিক্ষকদের নোটিশ অনুযায়ী পরীক্ষা সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
আরো পড়ুন– বাংলা আবাস যোজনার টাকা দেওয়ার কাজ শুরু। কোন জেলা কবে টাকা পাবে?
আরো পড়ুন– নভেম্বর মাসে স্কুল কলেজে লম্বা ছুটি! তারিখ-সহ সম্পূর্ণ ছুটির তালিকা দেখুন।
হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে চ্যানেলগুলির লিংক দেওয়া হলো।
হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে ক্লিক করে👇
টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে ক্লিক করে 👇