Monday, February 23, 2026
Homeশিক্ষাস্কুল শিক্ষকদের নতুন নির্দেশ দিলো পর্ষদ | School Teacher guidelines 2024

স্কুল শিক্ষকদের নতুন নির্দেশ দিলো পর্ষদ | School Teacher guidelines 2024

School Teacher guidelines: একজন শিক্ষক সমাজ গড়ার কারিগর। একজন শিক্ষক সমাজের এক গুরুত্বপূর্ণ অংশ। পশ্চিমবঙ্গ সরকার প্রায় স্কুল শিক্ষক শিক্ষিকাদের জন্য নতুন নতুন নিয়ম চালু করে থাকে। পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষক শিক্ষিকাদের জন্য রাজ্য সরকার আবার নতুন নিয়ম চালু করলো।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে স্কুলে নতুন নোটিশ পাঠানো হলো। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে শিক্ষক শিক্ষিকাদের জন্য(School Teacher guidelines) নতুন বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি স্কুলে প্রথম,দ্বিতীয় এবং তৃতীয় সামেটিভ পরীক্ষা হয়ে থাকে। পরীক্ষা হওয়ার পর উত্তরপত্র ছাত্র-ছাত্রীদের কে দেওয়া হয়। কোন কোন বিদ্যালয়ে ছাত্রছাত্রীদেরকে শুধুমাত্র বিষয় ভিত্তিক নাম্বার বলে দেওয়া হয়। কোন কোন বিদ্যালয়ে উত্তরপত্র ছাত্রছাত্রীদেরকে দিয়ে দেওয়া হয়। আবার কোন কোন বিদ্যালয়ে উত্তরপত্র ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের সই করিয়ে ফেরত নেওয়া হয়।

কিন্তু এবার এই পরীক্ষা সংক্রান্ত মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে নতুন একটি নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ শুধুমাত্র শিক্ষক-শিক্ষিকাদের জন্য। নতুন নির্দেশ সকল শিক্ষক শিক্ষিকাদের অবশ্যই মেনে চলতে হবে। এবার থেকে উত্তর পত্র শিক্ষক-শিক্ষিকাদেরকে নিজ দায়িত্বে অভিভাবকদের হাতে তুলে দিতে হবে।

এই বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদ একটি নোটিশ প্রকাশ করেছে। এই প্রতিবেদনের নিচে নোটিশটি আপনারা দেখতে পাচ্ছেন।

WBBSE Notice 2024

স্কুল শিক্ষকদের নতুন নির্দেশ দিলো পর্ষদ | School Teacher guidelines 2024

শিক্ষক শিক্ষিকাদের প্রত্যেক বিষয়ের উত্তরপত্র অভিভাবকদের কাছে পৌঁছে দিতে হবে এবং ছাত্র-ছাত্রীদের মান উন্নয়ন সম্পর্কিত সমস্ত দিক খেয়াল রাখতে হবে। অর্থাৎ প্রথম সামেটিভ পরীক্ষার পর একজন শিক্ষার্থী কেমন ফলাফল করলো, সেইদিক অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপর সেই শিক্ষার্থী দ্বিতীয় সামেটিভ পরীক্ষায় কেমন ফলাফল করলো সেইদিক বিচার করতে হবে অভিভাবকদের সঙ্গে নিয়ে।

একইভাবে তৃতীয় সামেটিভ পরীক্ষার রেজাল্ট দেখে সামগ্রিকভাবে একজন ছাত্র বা ছাত্রীর মানোন্নয়ন সম্পর্কে সম্পূর্ণ তথ্য বিশ্লেষণ করে দেখতে হবে। শিক্ষার্থী ভালো রেজাল্ট করলে, সেই রেজাল্ট যাতে সেই শিক্ষার্থী আরো ভালো করতে পারে সেইদিক লক্ষ্য রেখে ছাত্র-ছাত্রীকে এগিয়ে নিয়ে যেতে হবে শিক্ষক শিক্ষিকাদের।

আর যদি কোন শিক্ষার্থী দিনের পর দিন রেজাল্ট খারাপ করে, তাহলে তাকে কিভাবে ভালো রেজাল্ট করানো যায়, পড়াশোনার ক্ষেত্রে কিভাবে মনোযোগী করে তোলা যায় সেই দিকটিকেও শিক্ষক-শিক্ষিকাদের দেখতে হবে। ঠিক সেই কারণেই অভিভাবকদের সঙ্গে নিয়ে এই সমস্ত বিষয়ে আলোচনা করার কথা এই নোটিশে(School Teacher guidelines) বলা হয়েছে।

আরো পড়ুন – শিক্ষা দপ্তরের নতুন নোটিশে পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষিকাদের ঘুম উড়লো। বেতন কম ও চাকরি সংশয় বার্তা

রাজ্য সরকার সমস্ত স্কুলের পঠন পাঠানো কে কেন্দ্র করে বড় সিদ্ধান্ত নিচ্ছে প্রতিনিয়ত। রাজ্য সরকার চাইছে সমস্ত সরকারি স্কুলে যাতে পড়াশোনার মান উন্নয়ন হয়। তার জন্য পরীক্ষার মূল্যায়ন টিকে খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখতে চাইছে রাজ্য সরকার। শিক্ষা দপ্তর প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকারি স্কুলে যাতে ছাত্রছাত্রী সংখ্যা বাড়ানো যায়। কারণ বর্তমানে বেশিরভাগ ছাত্রছাত্রী সরকারি স্কুলে ভর্তি হতে চাইছে না তারা বেসরকারি স্কুলে পঠন পাঠন করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছে।

প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সামিটিভ পরীক্ষার এই উত্তরপত্র ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে প্রযোজ্য। নতুন নির্দেশে পরিষ্কার বোঝাই যাচ্ছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ছাত্র-ছাত্রীদের পড়াশোনার অগ্রগতির জন্য সর্বত্রভাবে সব রকম চেষ্টা করছে। শিক্ষক-শিক্ষিকাদের এই বিষয়ে তৎপর হতে হবে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কিছুদিন অন্তর অন্তর নানান নিয়ম জারি(School Teacher guidelines) করে থাকে শিক্ষক শিক্ষিকাদের জন্য। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর(School News) পাবেন আমাদের এই ওয়েবসাইটে। তাই অবশ্যই ওয়েবসাইটি ফলো করবেন।

কিছু গুরুত্বপূর্ণ তথ্য:

হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে চ্যানেলগুলির লিংক দেওয়া হলো।

হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে ক্লিক করে👇 

Join Now

টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে ক্লিক করে 👇 

Join Now

গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সহ নিত্যদিনের খবরগুলি পেতে অবশ্যই ওয়েবসাইটটিকে ফলো করুন। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Trending News