Wednesday, May 27, 2026
Homeশিক্ষা২৬ শে সেপ্টেম্বর ট্যাবের ১০,০০০ টাকা দেওয়া হবে। তারিখ জানালো শিক্ষামন্ত্রী, সত্যি?...

২৬ শে সেপ্টেম্বর ট্যাবের ১০,০০০ টাকা দেওয়া হবে। তারিখ জানালো শিক্ষামন্ত্রী, সত্যি? ঐ দিন টাকা দেবে? Taruner Swapna 2024

Taruner Swapna 2024: তরুণের স্বপ্ন প্রকল্প বর্তমানে জনপ্রিয় প্রকল্পের মধ্যে অন্যতম। স্কুল পড়ুয়াদের কাছে এই প্রকল্প খুবই আনন্দের একটি প্রকল্প। সবুজ সাথী সাইকেল পাওয়া থেকে শুরু করে একটু বড় হয়ে মোবাইল পাওয়া এটা যেন বর্তমান ছাত্র-ছাত্রীর একটা আশা। জীবনে প্রথম মোবাইল কেনা হয়তো বর্তমান সময়ে এই স্কুলের দেওয়া ১০ হাজার টাকা থেকেই অনেকে কিনছে। কারণ এতগুলি টাকা দিয়ে মোবাইল কেনা সব পরিবারের ক্ষেত্রে সম্ভব নয়। সামর্থ্য না থাকায় মোবাইল কিনতে পারেনা অনেক পড়ুয়া। মোবাইল ফোনের একাধিক খারাপ দিক থাকলেও ভালো দিক প্রচুর। সরকারের তরফ থেকে দেওয়া ১০,০০০ টাকা দিয়ে যদি কেউ মোবাইল কিনে সেটা সঠিক কাজে লাগায় তাহলে আগামী দিনেও অনেক উন্নতি করতে পারবে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

পশ্চিমবঙ্গের মধ্যে একটি জনপ্রিয় প্রকল্প তরুণের স্বপ্ন (Taruner Swapna 2024) এই প্রকল্পে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদেরকে দেওয়া হয় ১০,০০০ টাকা। পড়াশোনার উন্নতির জন্য এই টাকা পড়ুয়াদের একাউন্টে দেওয়া হয়। এই প্রকল্প যখন চালু হয়েছিল তখন দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে তাদের ব্যাঙ্ক একাউন্টে টাকাটি দেওয়া হতো। কিন্তু বর্তমানে এই টাকা একাদশ শ্রেণীতে দেওয়ার ঘোষণা করা হয়েছিল।
এই বছর ২০২৪ সালে টাকা দেওয়ার কথা ছিল সেপ্টেম্বর মাসের ৫ তারিখ।

কিন্তু হঠাৎ করেই রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে ৫ই সেপ্টেম্বর টাকা দেওয়া হবে না। এমনকি একটি খবর সামনে এসেছিল যে এই ট্যাবের টাকা বাতিল করা হয়েছে। এই ঘটনা হওয়ার পর থেকেই গোটা রাজ্যের ছাত্রছাত্রীরা সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে বক্তব্য পেশ করতে থাকে। অনেকে আন্দোলন করার কথাও সেখানে প্রকাশ করে।

২৬ শে সেপ্টেম্বর ট্যাবের ১০,০০০ টাকা দেওয়া হবে। তারিখ জানালো শিক্ষামন্ত্রী, সত্যি? ঐ দিন টাকা দেবে? Taruner Swapna 2024

কিন্তু রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিক বৈঠকে পরিষ্কার জানিয়ে দিলেন ট্যাবের ১০ হাজার টাকা দেওয়া হবে। এই তরুণের স্বপ্ন প্রকল্প কোনো রকম ভাবেই বাতিল হচ্ছে না। তরুণ স্বপ্ন(Taruner Swapna 2024), শিক্ষারত্ন প্রকল্প সবকিছুই সঠিক সময় দেওয়া হবে। তবে কিছুদিন দেরি হচ্ছে বর্তমান পরিস্থিতির জন্য। এই সেপ্টেম্বর মাসেই টাকা ব্যাংক একাউন্টে চলে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। দূর্গা পূজার আগেই তরুনের স্বপ্ন প্রকল্পের ১০,০০০ টাকা ব্যাংক একাউন্টে চলে আসবে।

Tab er taka kobe dibe 2024

তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা খুব শীঘ্রই দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে। তবে এক্ষেত্রে বেশ কিছু নতুন নিয়ম নিয়ে আসা হয়েছে যেগুলি পালন করলে তবেই টাকা পাবে পড়ুয়ারা। এক্ষেত্রে বিশেষ কারণবশত টাকা স্থগিত করা হয়েছে। কিন্তু টাকা অবশ্যই পেয়ে যাবে ছাত্রছাত্রীরা আবাস যোজনা টাকা খুব শীঘ্রই দেওয়া হবে। আগামী ১৫ই ডিসেম্বর থেকে এই টাকা ব্যাংক একাউন্টে ঢুকবে।
পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে এই টাকা পাবে এবং সেই টাকা দিয়ে মোবাইল কিনে তারা তাদের পড়াশোনার কাজে লাগাতে পারবে রাজ্যশিক্ষা দপ্তর খুব তাড়াতাড়ি এই টাকা দেবার চেষ্টা করে চলেছে।

আবাস যোজনার টাকা দেওয়া শুরু হবে আগামী ১৫ই ডিসেম্বর থেকে। এবং দূর্গা পূজার জন্য ক্লাবগুলিকে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে আগামীকাল থেকে। যেহেতু রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত প্রকল্পের টাকা ছাড়া হচ্ছে তাই দুর্গা পূজার আগেই ট্যাব বা মোবাইল কেনার ১০ হাজার টাকা দেওয়া হবে।

কারণ দুর্গাপূজার মাঝখানে ছুটিতে টাকা দেওয়া প্রায় অসম্ভব। সূত্র মারফত জানা যাচ্ছে যে আগামী ২৬ শে সেপ্টেম্বর ট্যাব কেনার জন্য ১০,০০০ টাকা ব্যাংক একাউন্টে দেওয়া শুরু হবে। যদি এই তারিখে টাকা না দেওয়া হয় তাহলে পুজোর ছুটির ঠিক আগেই টাকা দেওয়া হবে। তবে যখনই দেওয়া হোক ট্যাব কেনার ১০ হাজার টাকা ব্যাংক একাউন্টে আসবেই। দেরি হলেও টাকা দেওয়া হবেই।

আরো পড়ুন –  শিক্ষা দপ্তরের নতুন নোটিশে পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষিকাদের ঘুম উড়লো। বেতন কম ও চাকরি সংশয় বার্তা


হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে চ্যানেলগুলির লিংক দেওয়া হলো।

হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে ক্লিক করে👇 

Join Now

টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে ক্লিক করে 👇 

Join Now

গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সহ নিত্যদিনের খবরগুলি পেতে অবশ্যই ওয়েবসাইটটিকে ফলো করুন। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Trending News