Cyclone Dana Update: দুর্গাপূজো শেষ শরতের পর এবার শীতের আমেজ শুরু এখনো পিছন ছাড়ছে না বৃষ্টি। আবারও একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে। নতুন ঘূর্ণাবর্ত ‘ডানা'(Cyclone Dana) প্রভাব পড়তে চলেছে দক্ষিণবঙ্গে। বুধবার থেকেই শুরু বৃষ্টি। টানো ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সাইক্লোনের গতিবেগ কত?
হাওয়া অফিস আলিপুর জানিয়েছে যে ২৪ অক্টোবর রাত এবং ২৫ অক্টোবর ভোরের মধ্যে উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের পুরী এবং সাগরদ্বীপের মধ্যে অতিক্রম করতে পারে সাইক্লোন ডানা। ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০০-১২০ কিমি। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১২০ কিমি। সাইক্লোন ডানা তার শক্তি ক্রমশ সঞ্চয় করছে।
কালীপুজোর আগেই ঘূর্ণিঝড় ডানা আতঙ্ক।
আজ গভীর নিম্নচাপে পরিণত হবে।
বুধবার থেকেই শুরু ভারী বৃষ্টি।
বৃষ্টি যেন পেছন ছাড়তে চাইছে না বঙ্গবাসীর। নতুন এই ঘূর্ণিঝড়ে প্রভাব পড়বে সারা দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্তভাবে পশ্চিমবঙ্গের দক্ষিণ প্রান্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আস্তে আস্তে বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় তার প্রভাব বিস্তার করছে। প্রভাব বিস্তার করে ঘূর্ণিঝড় শক্তিশালী হয়ে উপকূলের দিকে এগিয়ে আসছে। যার প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে চলেছে দক্ষিণবঙ্গে।বঙ্গোপসাগরের উপর ঘূর্ণিঝড় তৈরি। যার জেরে উপকূলে ভারী বৃষ্টি হতে পারে। ওড়িশার পাশাপাশি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য সম্ভাবনা রয়েছে। তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায়।
কোন কোন জেলায় বৃষ্টি হবে?
Cyclone Dana Update: কালী পূজার আগেই ডানার ঝাপটে সব লন্ডভন্ড। বুধবার থেকেই শুরু সাইক্লোনের খেলা। কতদিন থাকবে ‘ডানা’ এর প্রভাব?
ভারী থেকে অতি ভারী ও বিক্ষিপ্ত বৃষ্টি হবে প্রায় সব জেলায়। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি সম্ভাবনা থাকছে। বুধবার দক্ষিণের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গে হাওয়া বদল হবে। ক্রমে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ভারী বৃষ্টির কারণে আবহাওয়া দপ্তরের(Weather Update) তরফ থেকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গে কেমন প্রভাব পড়বে?
উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্ত থাকাকালীন তাপমাত্রার পারদ উঠানামা করবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টিতে ভিজে ভিজে উত্তরবঙ্গের কিছু জেলা।
টানা বৃষ্টি না হলেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে সমগ্র জায়গাতেই। পুরুলিয়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাব কিছুটা হলেও পুরুলিয়ার উপর পড়বেই। ঘূর্ণিঝড় ডানার (Cyclone Dana Update) প্রভাবে আলিপুর আবহাওয়া দপ্তর বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে।

আলিপুর আবহাওয়া দপ্তর (Cyclone Dana Update) মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করেছে। ঘূর্ণিঝড় চলাকালীন মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া যাবেনা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় ডানা তার শক্তি ক্রমশ সঞ্চয় করছে।
মঙ্গলবার থেকে এই ঘূর্ণিঝড় তার প্রভাব বিস্তার করবে। বুধবার ভারী থেকে অতি ভারী নিম্নচাপে পরিণত হবে। বুধবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হয়ে যাবে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সমগ্র জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। বৃষ্টিতে ভিজবে সমগ্র দক্ষিণবঙ্গ। মাঝে মাঝে উত্তরবঙ্গের কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা ও দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে ঘূর্ণিঝড় ডানা যতদিন থাকবে তার প্রভাবে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের জেলাতে তাপমাত্রা ওঠানামা করবে। কখনো শীতের আমেজ কখনো গ্ৰীষ্মের আমেজ অনুভব করবে বঙ্গবাসি।
হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে চ্যানেলগুলির লিংক দেওয়া হলো।
হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে ক্লিক করে👇
টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে ক্লিক করে 👇
গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সহ নিত্যদিনের খবরগুলি পেতে অবশ্যই ওয়েবসাইটটিকে ফলো করুন। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
Read More– নৈহাটির জাগ্রত বড়মার অজানা ঘটনা। জাগ্রত বড়মার কাহিনী শুনলে আপনিও চমকে যাবেন।