Monday, February 23, 2026
Homeশিক্ষা3rd Summative Exam Result Date 2024 | স্কুলের ফাইনাল পরীক্ষার রেজাল্টের তারিখ...

3rd Summative Exam Result Date 2024 | স্কুলের ফাইনাল পরীক্ষার রেজাল্টের তারিখ ঘোষণা

3rd Summative Exam Result Date 2024: পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলের তৃতীয় মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষা হয়েছে। এবার সেই পরীক্ষার রেজাল্ট অর্থাৎ ফলাফল প্রকাশ করার সময় এসেছে। প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয় ছাড়াও মাধ্যমিক স্কুলে পরীক্ষা হয়েছে। প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণী পর্যন্ত সমস্ত শ্রেণীর ফাইনাল রেজাল্ট কবে দেওয়া হবে সেই নিয়ে রয়েছে বড় খবর।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

সমস্ত স্কুলের তৃতীয় পরীক্ষা অর্থাৎ ফাইনাল পরীক্ষার (3rd Summative Exam Result Date 2024) পর রেজাল্ট কবে প্রকাশিত হবে, সেই নিয়ে রাজ্য সরকার বড় ঘোষণা করেছেন। শিক্ষা দপ্তরে তরফ থেকে রেজাল্ট প্রকাশের তারিখ জানানো হয়েছে। রেজাল্ট প্রকাশ করার আগে বেশ কিছু কাজ বাকি রয়েছে। সেই সমস্ত কাজ সম্পন্ন হলেই রেজাল্ট প্রকাশিত হবে। কবে রেজাল্ট দেওয়া হবে খাতা কেমন দেখা হবে সমস্ত বিষয়টি তুলে ধরবো আজকের এই প্রতিবেদনে।

স্কুলের তৃতীয় সামিটিভ পরীক্ষা(3rd Summative Exam)

তৃতীয় সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষা সমস্ত স্কুলেই শেষ হয়েছে। এই পরীক্ষা মুলত বছরের শেষে হয়ে থাকে। তৃতীয় পরীক্ষাটি সবচেয়ে বেশি নাম্বারের হয়। বছরের শেষে এই পরীক্ষাটির ওপর নির্ভর করে থাকে ছাত্র-ছাত্রীর চূড়ান্ত মূল্যায়ন।

তৃতীয় সামেটিভ পরীক্ষার খাতা কেমন দেখা হবে?

পরীক্ষা দিয়ে আসার পর অনেক ছাত্র-ছাত্রীর মনে প্রশ্ন থাকে যে এই চূড়ান্ত মূল্যায়ন কেমন ভাবে দেখা হবে। অর্থাৎ পরীক্ষার খাতা গুলি শিক্ষক এবং শিক্ষিকা খুব জটিল ভাবে দেখবে নাকি সহজ ভাবে। নম্বর কেমন দেবে? এই নিয়ে অনেকেই ভাবনাচিন্তার মধ্যে রয়েছে। সমস্ত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে শিক্ষা দপ্তর জানিয়েছে খাতা সঠিকভাবে দেখা হবে খুব কঠিন ভাবে দেখা হবে না। প্রশ্নে উল্লেখিত নিয়ম মেনে উত্তর লিখতে সঠিক নাম্বার শিক্ষক এবং শিক্ষিকা দিতে বাধ্য।

3rd Summative Exam Result Date 2024 | স্কুলের ফাইনাল পরীক্ষার রেজাল্টের তারিখ ঘোষণা

কোন কোন শ্রেণীর রেজাল্ট দেওয়া হবে?

এই ডিসেম্বর মাসে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণীর পরীক্ষার ফলাফল জানানো হবে। বছরে তিনবার পরীক্ষা হয়ে থাকে এবং সমস্ত পরীক্ষার নম্বর যোগ করে চূড়ান্ত মূল্যায়ন এবং মার্কসিট দেওয়া হবে।

রেজাল্ট দেওয়ার আগের পদক্ষেপ

ফাইনাল রেজাল্ট প্রকাশ করার আগে সমস্ত স্কুলের শিক্ষক এবং শিক্ষিকাদের মার্কশিট তৈরি করতে হবে। যদিও বর্তমানে বাংলা শিক্ষা পোর্টালে গিয়ে সমস্ত নাম্বার দিয়ে সেখান থেকে মার্কসিট নেওয়া হয়। কিন্তু এই মার্কশিট তৈরি করার আগে সমস্ত পরীক্ষার খাতা শিক্ষক এবং শিক্ষিকাদের খুব যত্ন সহকারে দেখতে হবে। তারপর বাংলা শিক্ষা পোর্টালে সেই নাম্বার যুক্ত করে ছাত্রছাত্রীদের মার্কশীট পাবে স্কুল। কিন্তু বর্তমানে বাংলা শিক্ষা পোর্টালে(Banglar Siksha Portal) কিছু যান্ত্রিক গোলযোগ দেখা যাচ্ছে।

আরো পড়ুনপশ্চিমবঙ্গের সমস্ত স্কুলের টানা ১ মাস ছুটি ঘোষণা।

3rd Summative Exam Result Date 2024

তৃতীয় সমেটিভ পরীক্ষার রেজাল্ট কবে দেবে?(3rd Summative Exam Result Date 2024)

শিক্ষা দপ্তরে তরফ থেকে জানানো হয়েছে যে আগামী ২০ ডিসেম্বর স্কুলের ফাইনাল পরীক্ষার রেজাল্ট (3rd Summative Exam Result Date 2024) দেওয়া হবে। তবে বেশ কিছু স্কুলে এই তারিখ পরিবর্তন হতে পারে। এছাড়াও প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষাগুলি কিছুদিন পরে হয়েছে। তাই প্রাথমিক বিদ্যালয়ের রেজাল্ট কিছুদিন দেরি করে দেওয়া হতে পারে।

শিক্ষা দপ্তরের তরফ থেকে আরও জানানো হয়েছে নতুন শিক্ষাবর্ষের জন্য কড়া পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। স্কুলের পঠন-পাঠন(School News) যাতে উন্নত মানের করা যায় সেই দিকে চেষ্টা করছে রাজ্য শিক্ষা দপ্তর। ২০২৫ সালের শিক্ষাবর্ষ খুব ভালোভাবে শুরু করতে চাইছে রাজ্য সরকার। বেসরকারি স্কুলের মত সরকারি স্কুলে যাতে ছাত্র-ছাত্রীরা আসতে আগ্রহী হয় সেই দিকে নজর রাখছে রাজ্য সরকার।

আরো পড়ুনস্কুল শিক্ষকদের নতুন নির্দেশ দিলো পর্ষদ | School Teacher guidelines 2024


হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে চ্যানেলগুলির লিংক দেওয়া হলো।

হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে ক্লিক করে👇 

Join Now

টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে ক্লিক করে 👇 

Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Trending News