Monday, February 23, 2026
Homeপ্রকল্পBangla Awas Yojana Money Release | মঙ্গলবার থেকে আবাস যোজনা টাকা ঢুকছে

Bangla Awas Yojana Money Release | মঙ্গলবার থেকে আবাস যোজনা টাকা ঢুকছে

Bangla Awas Yojana Money Release: বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির ৬০ হাজার টাকা মঙ্গলবার থেকেই ব্যাংক একাউন্টে ঢোকা শুরু করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিক সভার মধ্য দিয়ে এই টাকা সবার ব্যাংক অ্যাকাউন্টে পাঠালো। প্রথম কিস্তির টাকা খুব শীঘ্রই আপনার ব্যাংক একাউন্টেও আসতে চলেছে। তবে এখানে একটি খারাপ খবর রয়েছে ১ লক্ষ যোগ্য উপভোক্তা এই টাকা পাবে না। আবাস যোজনার জন্য অনেকদিন আগে থেকেই অনেক টানা পড়েনের মাঝে রাজ্য সরকার পড়েও নিজেদের কোষাগার থেকে এই টাকা দেওয়ার ঘোষণা করেছিল।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

প্রধানমন্ত্রী আবাস যোজনা নামে এই প্রকল্প চালু হলেও বর্তমানে রাজ্য সরকার বাংলার বাড়ি নাম দিয়ে এই প্রকল্পে টাকা দিচ্ছে। বাংলা আবাস যোজনার ৬০% টাকা দিত কেন্দ্র সরকার এবং ৪০% টাকা দিত রাজ্য সরকার। কিন্তু বিগত দুই বছর কেন্দ্র সরকার কোন টাকা পশ্চিমবঙ্গ রাজ্যে পাঠায়নি। তাই এবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজে থেকে গরিব মানুষদের বাড়ি বানানো টাকা পাঠাচ্ছে।

বাংলা আবাস যোজনার বরাদ্দ

বাংলা আবাস যোজনার জন্য রাজ্য সরকার মোট সাড়ে ছয় হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। এই টাকা জেলায় জেলায় পৌঁছে দিয়েছে রাজ্য সরকার। জেলা থেকে প্রতিটি ব্লকেও এই টাকা পৌঁছে গিয়েছে। প্রতিটি জেলায় কমবেশি টাকা দেওয়া রয়েছে। ব্লক থেকে এই টাকা মঙ্গলবার দেওয়া শুরু হবে।

বাংলার বাড়ি প্রকল্পের টাকা ছাড়লো

আবাস যোজনার টাকা ইতিমধ্যেই জেলায় জেলায় পাঠিয়ে দিয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকারি তরফ থেকে জেলায় জেলায় পাঠিয়ে দেওয়ার পর সেই টাকা ব্লকে পৌঁছে গিয়েছে। শুধুমাত্র মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান সভা বাকি এবং সেটি হয়ে গেলে এই টাকা ব্যাংক একাউন্টে আসবে।

Bangla Awas Yojana Money Release | মঙ্গলবার থেকে আবাস যোজনা টাকা ঢুকছে

আবাস যোজনা টাকা কবে ঢুকবে?

বাংলা আবাস যোজনার টাকা (Bangla Awas Yojana Money Release) ১৭ই ডিসেম্বর মঙ্গলবার থেকে ব্যাংক একাউন্টে দেওয়া হবে। অনুষ্ঠান সভার আয়োজন করে এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় রিলিজ করবে। প্রথম কিস্তির ৬০ হাজার টাকা মোট ১১ লক্ষ যোগ্য উপভোক্তা পাবে।

১ লক্ষ যোগ্য উপভোক্তা টাকা পাবে না

বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা মোট ১১ লক্ষ মানুষ পাবে। কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল মোট ১২ লক্ষ উপভোক্তার নাম নথিভুক্ত হয়েছে। কিন্তু রাজ্য সরকার প্রথম দফায় সাড়ে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে এবং সেখানে ১১ লক্ষ মানুষের নাম রয়েছে। অর্থাৎ প্রথম দফায় ১১ লক্ষ মানুষকে প্রথম কিস্তি ৬০ হাজার টাকা দেওয়া হবে।

পরে দ্বিতীয় দফায় বাকি উপভোক্তাকে টাকা দেওয়া হবে। সাথে যারা প্রথম কিস্তি টাকা পাচ্ছে তারা দ্বিতীয় দফার দ্বিতীয় কিস্তি টাকা পাবে। তবে দ্বিতীয় কিস্তির টাকা(Bangla Awas Yojana Money Release) কবে দেওয়া হবে সেই নিয়ে এখনো কোনো লিস্ট তৈরি হয়নি।

আপনি টাকা পাবেন কিনা কিভাবে বুঝবেন?

বাংলা আবাস যোজনার অধীনে বাড়ি বানানোর জন্য প্রথম কিস্তির ৬০ হাজার টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্ট আসবে। আপনি টাকা পাবেন কিনা সেটা দেখার জন্য আপনাকে অবশ্যই ফাইনাল লিস্ট চেক করতে হবে।

ফাইনাল লিস্ট কিভাবে দেখবেন?

আবাস যোজনার ফাইনাল লিস্ট আপনি অনলাইনে দেখতে পাবেন না। এর জন্য আপনাকে আপনার পঞ্চায়েত ও ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। আপনার পঞ্চায়েত অফিসে ফাইনাল লিস্ট চলে এসেছে সেখানে গিয়ে যোগাযোগ করুন। এছাড়াও আপনি ব্লক অফিসে গিয়ে আপনার পঞ্চায়েত এলাকায় যারা বাড়ি পেয়েছে, তাদের নাম যেই লিস্টে রয়েছে সেটি দেখে নিন।

মুখ্যমন্ত্রী মমতার বাংলা আবাস যোজনার আনুষ্ঠানিক সভা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা আবাস যোজনার (Banglar Bari List 2024) টাকা আনুষ্ঠানিক সবার মাধ্যমে ছাড়বে। প্রথম দফায় ১১ লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে। সাড়ে ছয় হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ১৭ ই ডিসেম্বর মঙ্গলবার একটি সভার আয়োজন করা হয়েছে। এই সভা থেকেই মুখ্যমন্ত্রী বোতাম টিপে টাকা ছাড়বে। ২১ টি জেলা থেকে প্রতীকী দুজন করে উপভোক্তাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিচের হাতে টাকা তুলে দেবে।


হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে চ্যানেলগুলির লিংক দেওয়া হলো।

হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে ক্লিক করে👇 

Join Now

টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে ক্লিক করে 👇 

Join Now

আরো পড়ুনবাংলা আবাস যোজনার টাকা দেওয়ার আগে SMS দিচ্ছে

আরো পড়ুনবাংলা আবাস যোজনা ক্যাম্প হবে। কোথায় কবে ক্যাম্প হবে দেখুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Trending News