School Mid Day Meal menu 2025: পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে বর্তমানে দুপুরে খাবার দেওয়া হয়। এই মিড ডে মিল ব্যবস্থা চালু হয়েছে অনেকদিন আগে থেকেই। প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মিড ডে মিল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে।
কিন্তু এই মিড ডে মিল ব্যবস্থা বন্ধ হবার পথে। কারন ২ বছর পর মিড ডে মিলের বরাদ্দ বাড়ানো হয়েছে। তাও একদম যথসামান্য মিড ডে মিলের (Mid Day Meal) বরাদ্দ বাড়ানো হয়েছে। পড়ুয়াদের মাথাপিছু মিড ডে মিলের বরাদ্দ যেটা হওয়া প্রয়োজন তার তুলনায় অতি সামান্য টাকা বাড়িয়েছে কেন্দ্র সরকার।
মিড ডে মিলের বরাদ্দ বাড়লো (Mid Day Meal)
কেন্দ্রীয় শিক্ষা দপ্তর একটি খুবই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিতে জানিয়েছে যেখানে প্রাক-প্রাথমিক থেকে শুরু করে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের জন্য মিড ডে মিলে বরাদ্দ বাড়ানো হলো। অর্থাৎ প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর যে মিড ডে মিল দেওয়া হয় সেই মিড ডে মিলের খাতে এবার টাকা বাড়িয়েছে কেন্দ্র সরকার।
কেন্দ্র সরকার কতো টাকা মিড ডে মিলের বরাদ্দ বাড়ালো?
কেন্দ্র সরকার মিড ডে মিলের খাতে মাথাপিছু প্রাথমিকে বাড়িয়েছে ৭৪ পয়সা এবং উচ্চ প্রাথমিকে বাড়িয়েছে ১ টাকা ১২ পয়সা বাড়িয়েছে।
কোন সরকার কত শতাংশ টাকা দেয়?
প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের মাথাপিছু মিড ডে মিলের বরাদ্দ(School Mid Day Meal menu 2025) হলো ৬ টাকা ১৯ পয়সা। এর মধ্যে কেন্দ্র সরকার দেয় ৩ টাকা ৭১ পয়সা এবং রাজ্য সরকার দেয় ২ টাকা ৪৮ পয়সা।
উচ্চ প্রাথমিকে অর্থাৎ ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের মাথাপিছু মোট বরাদ্দ হলো ৯ টাকা ২৯ পয়সা। এর মধ্যে কেন্দ্র সরকার দেয় ৫ টাকা ৫৭ পয়সা এবং রাজ্য সরকার দেয় ৩ টাকা ৭২ পয়সা।
অর্থাৎ মিড ডে মিলের বরাদ্দে কেন্দ্র সরকার ৬০ শতাংশ এবং রাজ্য সরকার ৪০ শতাংশ টাকা প্রদান করে থাকে। আগে প্রথম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য মাথাপিছু বরাদ্দ ছিল ৫ টাকা ৪৫ পয়সা এবং উচ্চ প্রাথমিকে অর্থাৎ ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী ছাত্র-ছাত্রীদের মিড ডে মিলের মাথাপিছু বরাদ্দ ছিল ৮ টাকা ১৭ পয়সা অর্থাৎ প্রাথমিকে ৭৪ পয়সা বরাদ্দ বেড়েছে এবং উচ্চ প্রাথমিকে ১২ পয়সা বরাদ্দ বেড়েছে।
School Mid Day Meal menu 2025 | স্কুলের মিড ডে মিল এবার বন্ধ হওয়ার পথে
মাথাপিছু কতো টাকা হওয়ার প্রয়োজন ছিলো?
বিশিষ্ট শিক্ষকেরা জানাচ্ছে বর্তমান বাজারদর অনুযায়ী মাথাপিছু বরাদ্দ অন্ততপক্ষে প্রাথমিকে ১৮ টাকা এবং উচ্চ প্রাথমিকে ২২ টাকা করা প্রয়োজন ছিল। কারণ বর্তমানে অগ্নিমূল্যের বাজারে এই অল্প টাকায় ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাবার দেওয়া অসম্ভব।
নতুন খাবার যুক্ত হবে? (School Mid Day Meal menu chart 2025)
অল্প সামান্য বরাদ্দের কারণে অনেকেই মনে করছে এবার মিড ডে মিল বন্ধ হওয়ার পথে। তার বদলে হয়তো ছাত্র-ছাত্রীদের হাতে শুকনো কিছু খাবারের প্যাকেট তুলে দেওয়া হবে। তার কারণ এই অল্প টাকায় ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাবার দেওয়া যাবে না। যার পরিবর্তে বিকল্প কিছু ব্যবস্থা স্কুলকে নিতে হবে। তাই সূত্র মারফত অনেকেই জানাচ্ছে যে এবার মিড ডে মিলের রান্না বন্ধ হবে এবং তার পরিবর্তে অন্য কিছু খাবার যুক্ত হতে পারে।
মিড ডে মিল কেন বন্ধ হবে?
বর্তমান অগ্নি মূল্য বাজারদরের সাথে মিড ডে মিলের খাবার তুলনা করলে, দেখা যাবে ছাত্রছাত্রীদের খাবার পাতে কোন পুষ্টিকর খাবার দেওয়া যাবে না। এছাড়াও রাধুনী থেকে শুরু করে রান্নার যাবতীয় খরচ রয়েছে। সমস্ত খরচ হিসাব করলে মাথাপিছু বরাদ্দে যে টাকা সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে সেই টাকায় কিছুই হবে না। কারণ বর্তমানে একটি ডিমের দাম ৭ থেকে ৮ টাকা।

বরাদ্দ নিয়ে বিভিন্ন শিক্ষা মহলের মতামত
অধিকাংশ শিক্ষকরা জানাচ্ছেন মিড ডে মিলের বরাদ্দ (School Mid Day Meal menu 2025) শেষ বেড়েছিল ২০২২ সালের অক্টোবর মাসে। সেই সময়কার বাজারদর এবং বর্তমানের বাজারদরের মূল্য আকাশ পাতাল তফাৎ কিন্তু মাথাপিছু টাকা বাড়ানোতে তেমন কোন ভাবনাচিন্তা গ্রহণ করেনি সরকার।
বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হান্ডা বলেন “একটা ডিমের দাম সাড়ে ছয় টাকা থেকে ৭ টাকা। আলুর দাম কেজি প্রতি ৩২ থেকে ৩৮ টাকা। ডাল থেকে শুরু করে রান্নার তেল,রাঁধুনির পারিশ্রমিক গত দু বছরে অনেক বেড়েছে। সেই তুলনায় প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে এত কম টাকা বরাদ্দ করলে ছাত্রছাত্রীদের পাতে কখনোই পুষ্টিকর খাবার তুলে দেওয়া সম্ভব নয়।”
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই নিয়ে তার মতামত প্রকাশ করেছেন বলেছেন এই অল্প টাকা বরাদ্দ করে কোনভাবেই ছাত্র-ছাত্রীদের পুষ্টিকর খাবার দেওয়া যাবেনা। (School Mid Day Meal menu 2025)
শিক্ষা অনুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেছেন অন্ততপক্ষে এই বরাদ্দ প্রাথমিকে ১৮ টাকা এবং উচ্চ প্রাথমিকে ২২ টাকা করা প্রয়োজন ছিল।
আরো পড়ুন– মঙ্গলবার থেকে আবাস যোজনা টাকা ঢুকছে
হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে চ্যানেলগুলির লিংক দেওয়া হলো।
হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে ক্লিক করে👇
টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে ক্লিক করে 👇