Bangla Awas Yojana Payment: বাংলা আবাস যোজনার টাকা দেওয়ার কাজ শুরু করেছে রাজ্য সরকার। কেন্দ্র সরকারের দিকে তাকিয়ে না থেকে রাজ্যের কোষাগার থেকেই বর্তমানে ১২ লক্ষ উপভোক্তাকে আবাস যোজনার প্রথম কিস্তির ৬০ হাজার টাকা করে পাঠিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়।
জেলায় জেলায় লক্ষ লক্ষ মানুষের একাউন্টে এই টাকা পৌঁছে যাচ্ছে। আবার এমন অনেক মানুষ রয়েছেন যারা এখনো পর্যন্ত কোনো টাকা পায়নি। এই অবস্থায় রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হলো হেল্পলাইন। সরাসরি এই হেল্পলাইন নম্বরে যোগাযোগ করলেই যোগ্য উপভোক্তা তাদের অভিযোগ জানাতে পারবে।
লিস্টে নাম রয়েছে তবুও টাকা আসছে না এদিকে টাকা দেওয়ার শেষ তারিখ ৩০শে ডিসেম্বর। হাতেগোনা আর মাত্র কয়েকদিন পরেই টাকা (Bangla Awas Yojana Payment) দেওয়ার কাজ শেষ করবে রাজ্য সরকার। তাই টাকা দেওয়ার শেষ তারিখ যত এগিয়ে আসছে ততই যোগ্য উপভোক্তারা টাকা না পাওয়ার কারণে বিভিন্ন অভিযোগ জানাচ্ছে।
Bangla Awas Yojana Payment: আবাসের টাকা না পেলে এখনই যোগাযোগ করুন সরাসরি মুখ্যমন্ত্রীর সাথে
বাংলার বাড়ির (Banglar Bari) বিভিন্ন অভিযোগ জানানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনটি হেল্পলাইন নাম্বার চালু করেছেন। হেল্পলাইন নম্বরগুলি হলো সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বর (৯১৩৭০ ৯১৩৭০)। পঞ্চায়েত দপ্তরের একটি হেল্পলাইন রয়েছে (১৮০০ ৮৮৯ ৯৪৫১)। এছাড়াও রয়েছে জরুরী হেল্পলাইন নম্বর (১১২)। এই তিনটি মোবাইল নাম্বারের মধ্যে যেকোনো একটিতে কল করে অভিযোগ জানানো যাবে।

বাংলা আবাস যোজনায় (Bangla Awas Yojana) বাড়ির টাকা পাওয়ার জন্য নির্বাচিত হওয়ার পর যারা এসএমএস পেয়েছে অথচ টাকা পায়নি তারা যেমন অভিযোগ জানাতে পারবে ঠিক তেমনি প্রথম কিস্তির টাকা অনেকে পেয়েছে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়াকে কেন্দ্র করে কোন অসুবিধা সম্মুখীন হলে তারাও অভিযোগ জানাতে পারবে।
বাংলা আবাস যোজনা টাকা যাতে সবার একাউন্টে ঢুকে যায় সে চেষ্টা করছে রাজ্য সরকার। অনেকেই এসএমএস পেয়েছে কিন্তু টাকা পাইনি তারা যাতে অতিসত্বর টাকা পাই তার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও প্রথম কিস্তির টাকা পাওয়ার পর দ্বিতীয় দফার টাকা পাওয়ার সম্ভাবনা কতটা এটা নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের সমাধান হবে হেল্পলাইন নম্বরে। নিচু তলার কিছু নেতা কাটমানি খাওয়ার জন্য ওঁত পেতে বসে রয়েছে। সে সমস্ত অভিযোগগুলো খুব সহজেই এই হেল্পলাইন নম্বরে জানিয়ে দেওয়া যাবে।
আরো পড়ুন– মুখ্যমন্ত্রীকে ফোন করলেই দিচ্ছে আবাসের টাকা।
আরো পড়ুন– বাংলা আবাস যোজনা নিয়ে বড়ো ঘোষণা, টাকা কবে ঢুকবে?
আরো পড়ুন– ২০২৫ স্কুল ছুটি নিয়ে বিতর্ক শুরু। ছুটি কমবে?
আরো পড়ুন– কৃষকদের একাউন্টে ১২০০০ টাকা ঢুকবে। মোদির বিরাট ঘোষণা
হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে চ্যানেলগুলির লিংক দেওয়া হলো।
হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে ক্লিক করে👇
টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে ক্লিক করে 👇