Monday, February 23, 2026
Homeট্রেন্ডিং খবরSchool teacher new guidelines: স্কুল শিক্ষকদের জন্য মধ্যশিক্ষা পর্ষদের নতুন নির্দেশিকা

School teacher new guidelines: স্কুল শিক্ষকদের জন্য মধ্যশিক্ষা পর্ষদের নতুন নির্দেশিকা

School teacher new guidelines: মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে স্কুল শিক্ষক শিক্ষিকাদের জন্য আবার নতুন নিয়ম জারি করা হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ পশ্চিমবঙ্গের প্রতিটি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের জন্য নতুন কিছু নিয়ম চালু করছে। আগামী বছর ২০২৫ সাল থেকে এই নতুন নিয়ম গুলি প্রযোজ্য হয়ে যাবে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

২০২৫ সালের একাডেমিক ক্যালেন্ডার এবং টিচার্স ডায়েরী প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ এবং সেখানেই পর্যায়ক্রমিক মূল্যায়ন, ক্লাসের সময়, নম্বর বিভাজনের পাশাপাশি আরো অনেকগুলি নতুন নির্দেশ দিয়েছে।

সূত্রের খবর অনুযায়ী মধ্যশিক্ষা পর্ষদ বেশ কিছু নতুন নিয়ম (School teacher new guidelines) চালু করতে চলেছে রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের জন্য। বিশেষ করে স্কুলে আসা এবং স্কুল থেকে বেরিয়ে যাওয়ার যে নির্দিষ্ট সময়সীমা সেখানে কিছুটা পরিবর্তন নিয়ে এসেছে শিক্ষা দপ্তর। বহুদিন থেকেই অনেক অভিভাবকের অভিযোগ ছিল যে স্কুলে সঠিক সময়ে শিক্ষক এবং শিক্ষিকারা আসছে না। আবার স্কুলে এলেও স্কুল ছুটির অনেক আগেই স্কুল ছুটি দিয়ে তারা বেরিয়ে যাচ্ছে। এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনা করে, শিক্ষা দপ্তর নতুন নির্দেশিকা জারি করল।

শিক্ষক শিক্ষিকাদের সকাল ১০টা ৩৫ মিনিটের মধ্যে স্কুলে ঢুকতে হবে। স্কুলের প্রার্থনা শুরু হবে ১০টা ৪০ মিনিটে। তারপরে কোন শিক্ষক শিক্ষিকা স্কুলে ঢুকলে লেট মার্ক দেওয়া হবে। এছাড়াও বেলা সওয়া ১১ টার পরে ঢুকলে অনুপস্থিত হিসাবে গণ্য করা হবে সেই শিক্ষক এবং শিক্ষিকাকে। শিক্ষক এবং শিক্ষা কর্মীদের স্কুলে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত থাকতে হবে। কড়া নির্দেশ দিল শিক্ষা দপ্তর যেখানে মাধ্যমিক পরীক্ষার সময় শিক্ষকদেরকে যে বিশেষ দায়িত্ব দেয়া হয়েছে সে সমস্ত দায়িত্ব সঠিকভাবে পালনও করতে হবে।

 

School teacher new guidelines: স্কুল শিক্ষকদের জন্য মধ্যশিক্ষা পর্ষদের নতুন নির্দেশিকা

 

এছাড়াও অনেকে দাবি করেছে শনিবার যেহেতু অর্ধেক দিবস এছাড়াও অনেক সময় আগাম ছুটি থাকে সেদিন কিভাবে এই নিয়ম পালন হবে সে নিয়ে একটি বিভ্রান্তি রয়েছে। এছাড়াও মোবাইল ফোনের ব্যবহার নিয়ে থেকে গিয়েছে বিভ্রান্তি। কারণ বর্তমানে শিক্ষক-শিক্ষিকাদের হাতে স্মার্টফোন রয়েছে অনেকেই সেটি ক্রমাগত ক্লাস চলাকালীনও ব্যবহার করে। এই নিয়ে নানান অভিযোগ অভিভাবকরা দিয়েছে।

School teacher new guidelines

নির্দেশিকায় (School teacher new guidelines) বলা হয়েছে যে, পড়ুয়ারা স্কুলের মধ্যে ফোন ব্যবহার করতে পারবে না। শিক্ষক ও শিক্ষিকারা ক্লাসে অথবা পরীক্ষাগারে মোবাইল ব্যবহার করতে পারবেন না। পড়াশোনার ক্ষেত্রে অথবা প্রজেক্ট এই জাতীয় বিষয়ে মোবাইল ফোনের ব্যবহার করা যেতে পারে। তবে মোবাইল ফোন ব্যবহার করার আগে অবশ্যই স্কুলের প্রধান শিক্ষকের অনুমতি প্রয়োজন।

অনেকেই বলেছেন যেহেতু একাদশ শ্রেণীতে পড়াশোনা সুবিধার্থে পড়ুয়াদের মোবাইল কেনার জন্য টাকা দিচ্ছে রাজ্য সরকার। তাহলে সেই টাকা দিয়ে মোবাইল কেনার পর ছাত্র-ছাত্রীরা কেন স্কুলে মোবাইল আনতে পারবে না। এই নিয়ে নানান বিতর্ক রয়েছে, তবে মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকা অনুযায়ী এবার শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে আসা এবং স্কুল থেকে বেরিয়ে যাবার ক্ষেত্রে যে নতুন সময়সীমা জারি (School teacher new guidelines) করা হয়েছে সেটি কড়া ভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তর।

আরো পড়ুন– জানুয়ারি মাসে কত দিন ছুটি থাকবে ব্যাঙ্ক তারিখ গুলি দেখুন

আরো পড়ুন– ২০২৫ স্কুল ছুটি নিয়ে বিতর্ক শুরু। ছুটি কমবে?

আরো পড়ুন– কৃষকদের একাউন্টে ১২০০০ টাকা ঢুকবে। মোদির বিরাট ঘোষণা


হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে চ্যানেলগুলির লিংক দেওয়া হলো।

হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে ক্লিক করে👇 

Join Now

টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে ক্লিক করে 👇 

Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Trending News