Bangla Awas Yojana 2nd Installment: বাংলা আবাস যোজনা পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প, যার উদ্দেশ্য গরিব ও নিম্ন আয়ের মানুষের জন্য পাকা ঘর তৈরি করা। এই প্রকল্পের অধীনে উপভোক্তারা সরকারি অনুদান পান, যা পর্যায়ক্রমে সরবরাহ করা হয়। অনেক মানুষ এই টাকার অপেক্ষায় থাকেন এবং জানতে চান বাংলা আবাস যোজনার টাকা কবে দেওয়া হবে।
বাংলা আবাস যোজনার অধীনে টাকা সাধারণত তিনটি ধাপে দেওয়া হয়:
1. প্রথম কিস্তি উপভোক্তার নাম চূড়ান্ত হওয়ার পর ৬০,০০০ টাকা দেওয়া হয়, যাতে ঘরের নির্মাণকাজ শুরু করা যায়।
2. দ্বিতীয় কিস্তির টাকা (Bangla Awas Yojana 2nd Installment) নির্দিষ্ট পরিমাণ কাজ সম্পন্ন হলে দেওয়া হয়। এই কিস্তিতে বাকি ৬০,০০০০ টাকা দেওয়া হয়।
প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। তবে টাকার পরিমাণ ও প্রদানের সময়সীমা নির্ভর করে সরকারি বাজেট, প্রকল্প বাস্তবায়নের গতি ও প্রশাসনিক প্রক্রিয়ার ওপর।
কীভাবে বাংলা আবাস যোজনার টাকার স্ট্যাটাস দেখবেন?
যদি আপনি এই প্রকল্পের অন্তর্ভুক্ত হয়ে থাকেন, তবে নিচের উপায়ে আপনার টাকার স্ট্যাটাস জানতে পারবেন।
1. সরকারি ওয়েবসাইটে লগইন করে আপনার আবেদন নম্বর দিয়ে চেক করতে পারবেন।(শুধুমাত্র অফিসের আধিকারিক চেক করতে পারবেন)
2. পঞ্চায়েত বা ব্লক অফিসে গিয়ে প্রকল্প সংক্রান্ত আপডেট নিন।
3. স্থানীয় ব্যাংকের মাধ্যমে জানতে পারেন টাকা অ্যাকাউন্টে এসেছে কিনা।
Bangla Awas Yojana 2nd Installment: বাংলা আবাসের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার ঘোষণা

বাংলা আবাসের দ্বিতীয় কিস্তির টাকা কবে দিবে?
বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা দেওয়া প্রায় শেষ। যারা প্রথম কিস্তির টাকা পেয়েছে তারা সবাই দ্বিতীয় কিস্তির টাকা (Bangla Awas Yojana 2nd Installment) পাবে। প্রথম কিস্তির টাকা পাওয়ার পর যারা বাড়ির কাজ শুরু করেছে তারা আবার দ্বিতীয় কিস্তি টাকা পাবে। তবে তার আগে বাড়িতে বাড়িতে আবারো সার্ভে হবে বাড়ির কাজ কতটা হয়েছে সেটা দেখে তারপর দ্বিতীয় কিস্তির টাকা পাবে উপভোক্তা। দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে 2025 সালের ডিসেম্বর মাসে।
বাংলা আবাস যোজনার টাকা ধাপে ধাপে প্রদান করা হয়। নিয়মিত পঞ্চায়েত অফিস ও সরকারি ওয়েবসাইট থেকে আপডেট নিলে আপনি সহজেই জানতে পারবেন কবে টাকা আসবে। অতএব আপনাদের কোন প্রশ্ন থাকলে সেরা সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে জানতে পারেন অথবা আপনার পঞ্চায়েত অফিসে গিয়ে খোঁজ নিতে পারেন।
আরো পড়ুন– বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা কবে দিবে জানালো মমতা
আরো পড়ুন– বাংলা আবাস যোজনায় আর ১ দিন টাকা দেবে
হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে চ্যানেলগুলির লিংক দেওয়া হলো।
হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে ক্লিক করে👇
টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে ক্লিক করে 👇