Bangla Awas Yojana List 2024: বাংলা আবাস যোজনাকে কেন্দ্র করে নতুন খবর সামনে এসেছে। বর্তমানে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির ৬০ হাজার টাকা দেওয়া চলছে। অনেকেই টাকা পেয়েছে আবার অনেকেই এখনো পর্যন্ত টাকা পায়নি। রাজ্য সরকারের তরফ থেকে এই টাকা গত ১৭ই ডিসেম্বর ২০২৪ সালে দেওয়া শুরু হয়েছে। প্রথম কিস্তির ৬০ হাজার টাকা পাওয়ার পর দ্বিতীয় কিস্তিতেও ৬০ হাজার টাকা দেওয়া হবে। কিন্তু এখনো পর্যন্ত অনেকেই প্রথম কিস্তির ৬০ হাজার টাকা পায়নি। কেন একাউন্টে টাকা আসছে না এই নিয়ে রয়েছে অনেক প্রশ্ন।
বাংলা আবাসের টাকা না পেলে কি করবেন?
বাংলা আবাস যোজনার (Bangla Awas Yojana List 2024) টাকা পেতে হলে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। অনেকের মোবাইলে এসএমএস এসেছে তারপরেও টাকা ঢোকেনি। কেন টাকা ঢোকেনি এই নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। কোন কাজটি করলে আপনি খুব সহজে টাকা পাবেন সেটি আলোচনা করা হবে আজকের এই প্রতিবেদনে। মূলত গুরুত্বপূর্ণ দুটি কাজ আপনাকে করতে হবে।
আবাস যোজনা টাকা যোগ্য ব্যক্তিরা অবশ্যই পাবে। শর্ত পালন করে বাড়িতে সার্ভে হওয়ার পর লিস্টে নাম থাকলে অ্যাকাউন্টে ৬০ হাজার টাকা আসবে। কিন্তু সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবার পর এখনো পর্যন্ত টাকা ব্যাংক একাউন্টে ঢুকেনি। কেন টাকা ব্যাংক একাউন্টে আসছে না। এই নিয়ে অনেকের প্রশ্ন থাকলেও তা সঠিক উত্তর জানা নেই।
বাংলা আবাসে টাকা নিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা আবাস যোজনার (Bangla Awas Yojana List 2024) টাকা দেওয়ার আগেই জানিয়েছিলেন বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ব্যাংক একাউন্টে টাকা ঢোকার আগে অবশ্যই ব্যাংক একাউন্ট ঠিক রয়েছে কিনা সেটি গ্রাহককে দেখে নিতে হবে। অর্থাৎ ব্যাংক একাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক রয়েছে কিনা। আধার কার্ড লিঙ্ক থাকলে টাকা ঢুকতে কোন সমস্যা হবে না। কিন্তু অনেকের ব্যাংক একাউন্টের সাথে আধার কার্ড যুক্ত নেই। তাই টাকা ঢুকছে না।
রাজ্য সরকার সময়মত টাকা জেলাতে পাঠিয়ে দিয়েছে। জেলা থেকে প্রতিটি ব্লকে টাকা পৌঁছে গিয়েছে। তারপরে গ্রাহকদের ব্যাংক একাউন্টে এই টাকা ছাড়া হয়েছে। কিন্তু ব্যাংক একাউন্টের সমস্যার জন্য এই টাকা ব্যাংকে ঢোকেনি। এই অবস্থায় আপনি অবশ্যই গুরুত্বপূর্ণ যে কাজটি সেটি সেরে ফেলুন। গুরুত্বপূর্ণ কাজটি হলো ব্যাংক একাউন্টের সাথে আধার কার্ড যুক্ত রয়েছে কিনা সেটি একবার যাচাই করুন।
বাংলা আবাস যোজনার হেল্পলাইন নম্বর (Bangla Awas Yojana Helpline Number)
বাংলা আবাস যোজনা টাকা কেন একাউন্টে আসছে না এর জন্য আপনি অবশ্যই সরাসরি মুখ্যমন্ত্রীর দেওয়া হেল্পলাইন নাম্বারে কল করতে পারেন। মুখ্যমন্ত্রী মোট তিনটি নাম্বার প্রকাশ করেছে। সরাসরি মুখ্যমন্ত্রী,পঞ্চায়েত হেল্পলাইন এবং এমার্জেন্সি নাম্বার। যেকোনো একটি হেল্প লাইন নাম্বারে কল করলেই আপনার অভিযোগ শোনা হবে। রাজ্য সরকারের আধিকারিক আপনার অভিযোগ শুনবে। হেল্পলাইন নম্বরগুলি (Bangla Awas Yojana Helpline number) হল -সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন ৯১৩৭০ ৯১৩৭০। পঞ্চায়েত হেল্পলাইন ১৮০০ ৮৮৯৯ ৪৫১। ইমারজেন্সি হেল্পলাইন ১১২ নম্বরে যোগাযোগ করা যাবে।

উপরে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনি আপনার অভিযোগ জানাবেন। অবশ্যই কল করার সময় নিজের হাতের কাছে রাখবেন আধার কার্ড ভোটার কার্ড এবং ব্যাংক একাউন্টের পাস বই। একবার দুবার চেষ্টা করলে চলবে না আপনাকে বার বার কল করতে হবে কারণ এই নাম্বারগুলি খুব ব্যস্ত থাকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে মাথার উপর পাকা ছাদ তৈরির জন্য ১,২০,০০০ টাকা প্রদান করছে যার প্রথম কিস্তি ৬০ হাজার টাকা দেওয়ার কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন অর্থ দপ্তরকে।
আরো পড়ুন– বাংলা আবাস যোজনা নিয়ে বড়ো ঘোষণা, টাকা কবে ঢুকবে?
আরো পড়ুন– আবাসের টাকা না পেলে এখনই যোগাযোগ করুন সরাসরি মুখ্যমন্ত্রীর সাথে
হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে চ্যানেলগুলির লিংক দেওয়া হলো।
হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে ক্লিক করে👇
টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে ক্লিক করে 👇