Bangla Awas Yojana List 2024: বর্তমানে পশ্চিমবঙ্গের জনপ্রিয় প্রকল্প বাংলা আবাস যোজনা। বাংলা আবাস যোজনার টাকা দেওয়া শুরু হয়েছে। প্রথম কিস্তির ৬০ হাজার টাকা দেওয়ার কাজ রাজ্য সরকার শুরু করেছে।
রাজ্য সরকারের তরফ থেকে বর্তমানে বাংলার বাড়ি নামকরণ দিয়ে এই যোজনার প্রথম কিস্তির টাকা দেওয়া চলছে। ইতিমধ্যে অনেক যোগ্য উপভোক্তা টাকা পেয়েছে। আবার অনেক জেলায় এই টাকা দেওয়া হয়নি।
প্রতিদিন জেলায় জেলায় এই টাকা পৌঁছে যাচ্ছে। রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, খুব শীঘ্রই সবার একাউন্টে এই টাকা পৌঁছে যাবে। যোগ্য উপভোক্তাদের তালিকা (Bangla Awas Yojana List 2024) তৈরি করে টাকা দেওয়ার কাজ শুরু করা হয়েছিল ১৭ই ডিসেম্বর থেকে। এই টাকা দেওয়ার কাজ চলবে, আগামী ৩০ শে ডিসেম্বর পর্যন্ত। হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন রয়েছে তার মধ্যেই টাকা ঢুকবে।
জেলায় জেলায় এই টাকা পৌঁছে গেলেও অনেক যোগ্য প্রবক্তা এখনো পর্যন্ত টাকা পায়নি। টাকা না পাওয়ায় অসন্তোষ দেখা দিচ্ছে গ্রাহকদের মধ্যে। যোগ্য উপভোক্তা (Bangla Awas Yojana List 2024) প্রথম কিস্তির ৬০,০০০ টাকা পেলে বাড়ির কাজ শুরু করবে এবং তারপর বাকি টাকা দেওয়া হবে, এমনই জানানো হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে।
জেলার অফিসের ওয়েবসাইটে লিস্ট দেওয়া রয়েছে। কিন্তু বেশ কিছু জেলার ওয়েবসাইট থেকে লিস্ট তুলে নেওয়া হয়েছে। তাই যোগ্য উপভোক্তা নতুন করে লিস্ট দেখতে পাচ্ছেনা। এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। প্রথম কিস্তির টাকা খুব শীঘ্রই একাউন্টে ঢুকবে জানালেও টাকা বর্তমানে অনেকের ঢোকেনি।
বর্তমানে কোন জেলায় টাকা দেওয়া হচ্ছে?
বাংলা আবাস যোজনা টাকা অনেকেই এখনো পায়নি তাই সবার মধ্যে একটাই প্রশ্ন টাকা কোন জেলায় দেওয়া শুরু হয়েছে। বর্তমানে কোন জেলার টাকা ঢুকছে। সরকারি দপ্তর সূত্রে জানানো হয়েছে যে জেলায় জেলায় টাকা পৌঁছে গেছে অনেকদিন আগেই এবং সেখান থেকে ব্লকেও পৌঁছে গিয়েছে। এবার একাউন্টে আসার সময় এসেছে।
Bangla Awas Yojana List 2024: বাংলা আবাস যোজনা নিয়ে বড়ো ঘোষণা, টাকা কবে ঢুকবে?
বর্তমানে নির্দিষ্টভাবে কোন জেলার টাকা দেওয়া হচ্ছে না। প্রতিদিন যোগ্য উপভোক্তাকে টাকা দিচ্ছে রাজ্য সরকার। আলাদা করে জেলা ভিত্তিক টাকা ছাড়া হয়নি। ১৭ই ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ২১ টি জেলা থেকে দুজন করে প্রতীকি ব্যক্তি ডেকে তাদের হাতে বাংলা আবাস যোজনার টাকা তুলে দিয়েছেন। অতএব এর থেকে স্পষ্ট যে প্রতিদিন সমস্ত জেলার টাকা দেওয়া চলছে।
টাকা কবে ঢুকবে?
আবাস যোজনার টাকা দেওয়ার শেষ তারিখ ৩০ শে ডিসেম্বর। ৩০ তারিখের পর বর্তমানে টাকা দেওয়া হবে না তবে পরবর্তীকালে দ্বিতীয় দফায় তিন থেকে চার মাস পর আবার টাকা দেওয়ার কাজ শুরু করবে রাজ্য সরকার। কারণ মোট ২৮ লক্ষ নাম (Bangla Awas Yojana List 2024) যুক্ত হয়েছে। যার মধ্যে ১২ লক্ষ মানুষকে বর্তমানে টাকা দেওয়া হবে পরবর্তীকালে ১৬ লক্ষ ব্যক্তিকে টাকা দেবে।
সরকারি আধিকারিকদের মতে অনেকেই আধার কার্ড এবং ব্যাংক একাউন্ট যাচাই করনের কাজ করেনি। তাই তারা বর্তমানে টাকা পাবে না। এছাড়াও অনেকের ব্যাংক অ্যাকাউন্টে কিছু সমস্যার কারণে টাকা আটকে রয়েছে। ব্যাংক একাউন্টের সমস্যা সমাধান হলেই সেই টাকা পৌঁছে যাবে। তাই যোগ্য উপভোক্তাদের জানানো হয়েছে ব্যাংক একাউন্টের সাথে আধার লিঙ্ক করে রাখতে।

যোগ্য ব্যক্তির নির্দিষ্ট ব্যাংক একাউন্টেই প্রথম কিস্তির ৬০ হাজার টাকা (Bangla Awas Yojana List 2024) রাজ্য সরকার পাঠাবে। অন্য কোন ব্যক্তির একাউন্টে টাকা ঢুকবে না। সম্প্রতি ট্যাব দুর্নীতিকে সামনে রেখে নতুন পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। ট্যাবের ১০ হাজার টাকা যেমন পড়ুয়াদের ব্যাংক একাউন্টে না ঢুকে অন্য একাউন্টে ঢুকে গিয়েছিল সেই একই ভুল যাতে দ্বিতীয়বার না হয় সেই ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। তাই খুব করা পদক্ষেপ গ্রহণ করে টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার।
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে প্রতিদিন জানাচ্ছে টাকা দেওয়ার কাজ দ্রুত সম্পন্ন করতে যাতে পরবর্তী দফার কাজ তাড়াতাড়ি চালু করা যায়। অর্থ দপ্তর কেন্দ্রের নির্দিষ্ট ভাবে নির্দেশ দেওয়া রয়েছে টাকা দেওয়ার কাজ দ্রুত সম্পন্ন করার জন্য।
সর্বপরি টাকা সকলেই পাবেন যোগ্য ব্যক্তি হয়ে থাকলে টাকা আপনার একাউন্টে আসবেই। তবে যাদের নাম পার্মানেন্ট ওয়েটিং লিস্ট অর্থাৎ PWL লিস্টে (Bangla Awas Yojana List 2024) রয়েছে তারা বর্তমানে টাকা পাবে না। সেক্ষেত্রে আবার হয়তো সার্ভের কাজ হতে পারে বা পরবর্তী দফায় টাকার দেওয়া হতে পারে।
আরো পড়ুন– বাংলা আবাস যোজনায় আর ১ দিন টাকা দেবে
হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে চ্যানেলগুলির লিংক দেওয়া হলো।
হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে ক্লিক করে👇
টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে ক্লিক করে 👇
আমি এখনো টাকা পাইনি কবে পাবো বাংলার বাড়ির টাকা জানতে চাই দয়া করে জানাবেন