Lakshmir Bhandar status check 2025: পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal) অধীনস্থ মহিলাদেরর সামাজিক ও আর্থিক প্রতিষ্ঠা লাভের উন্নতির জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হল লক্ষ্মী ভান্ডার (Lakshmir Bhandar status check 2025) প্রকল্প।
বর্তমান পুরুষতান্ত্রিক সমাজে নারীরা প্রতিক্ষেত্রে অবহেলিত ও নির্যাতনের শিকার হচ্ছে। নারী নির্যাতন বলতে , নারীদের উপর দৈহিক মানসিক , সামাজিক অর্থনৈতিক যেকোনো ধরণের নিপীড়ন কে বোঝানো হয়ে থাকে । এই নিপীড়নের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকারের একটা প্রতিরোধ মূলক কাজ হল লক্ষ্মী ভান্ডার (Lakshmir Bhandar)প্রকল্প বাস্তবায়ন।
লক্ষ্মীর ভান্ডার(Lakshmir Bhandar) স্কিম হল একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যা পশ্চিমবঙ্গ সরকার 2021 সালের ফেব্রুয়ারিতে চালু করেছ। সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল অংশের মহিলাদের আর্থিক সহায়তা প্রদানের জন্য 25-60 বছর বয়সী মহিলাদের ক্ষমতায়নের জন্য এবং ‘স্বাস্থ্য সাথী’-তে তাদের নাম নথিভুক্ত করা হয়েছে। মহিলাদের SC/ST পরিবারকে প্রতি মাসে 1,200 এবং অন্যান্য সুবিধাভোগীদের প্রতি মাসে 1,000 প্রদান করা হয়। এই স্কিমটির উদ্দেশ্য হল মহিলাদের ক্ষমতায়ন করা এবং তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনা ও পরিষেবা দেওয়ার জন্য মাসিক এককালীন অনুদান প্রদান করা হয় । কারণ তৃণমূল সরকারের লক্ষ্য হল তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করা।
আর্থিক সহায়তা:
মানবজাতির মনুষ্যত্ব বোধের বিকাশের জন্য শিক্ষার ভূমিকা অপরসীম। শিক্ষা মানুষের জ্ঞান চক্ষু উন্মোচন করে দেয় । একটি দেশ ,একটি সমগ্র জাতির উন্নতি সাধনের জন্য চাই শিক্ষা। আর একটি জাতিকে শিক্ষিত হতে হলে সবার আগে প্রয়োজন শিক্ষিত মা। একজন শিক্ষিত মা পারেন তাদের সন্তান কে সু শিক্ষায় শিক্ষিত করতে। তেমনি করে অনেক অশিক্ষিত মাও চায় তাদের সন্তান গুলো শিক্ষার আলোয় আলোকিত হয় । অনেক দরিদ্র পরিবার আছে যাদের আর্থিক দুর্বলতা তাদের সন্তান দের উপর পরে না পারে তাদের ভালো খেতে দিতে , না পোশাক পরিচ্ছদ, না পড়াশুনার খরচ বহন করতে । এই সব পরিবারে লক্ষ্মী ভান্ডার (Laxmir Bhandar)প্রকল্পের সুযোগ সুবিধা পাওয়ায় , তাদের সন্তান গুলোর অন্তত পড়াশুনার খরচ বহন করে বর্তমানে। ফলে অনেক শিশু শ্রমিক কমতে পারে বলে মনে হয় ।
অর্থনীতির তাত্ত্বিকরা বলেছেন ,
“পরিবারের পুরুষ সদস্যের পরিবর্তে নারী সদস্যের হাতে টাকা তুলিয়া দিলে তাহার সামগ্রিক উন্নয়ন-অভিঘাত বৃহত্তর হয়।”
লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar)প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গ এর ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা পান লক্ষ্মীর ভান্ডার (Laxmir Bhandar)এর প্রকল্পের সুবিধা।
সামাজিক নিরাপত্তা
মানবসমাজের কল্যাণে নারী পুরুষ উভয়েরই সমান ভূমিকা আছে। বিদ্যাসাগর বলেছেন —
“সমাজের অর্ধেক অংশ নারীকে বাদ দিয়ে সমাজের উন্নতি করা যায় না । ”
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জনদরদী উদ্যোগ সত্যিই গুরুত্বপূর্ণ। সমাজের অনেক অত্যাচারিত বিধবা নারী , অবহেলিত অসহায় মহিলা দের এই মাসিক অনুমোদন সমাজে এনে দিয়েছে সামাজিক নিরাপত্তা। অনেক সন্তান আছে যারা তাদের পিতা মাতা দের খেতে পর্যন্ত দেয়না সেই সব বৃদ্ধ পিতা মাতা দের ও অনেক অংশে সাহায্য করেছে এই লক্ষ্মী ভান্ডার (Lakshmir Bhandar status check 2025) প্রকল্প।
আসন্ন নির্বাচন ভোট :
ভোট বিশেষজ্ঞদের মতে ,2021 সালের বিধানসভা নির্বাচনে নানা জনদরদী প্রকল্পের উপর নির্ভর করেই বিপুল ভোটে জয়ী হন তৃণমূল কংগ্রেস । অনেক জনদরদি মূলক প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাস্তবায়ন করেছেন । যেমন : স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী , রূপশ্রী, খাদ্য সাথী, ঐক্যশ্রী,আবাস যোজনা ,লক্ষ্মী ভান্ডার, বাধ্যক্য ভাতা, শিক্ষাশ্রী ইত্যাদি প্রকল্প। এই সব প্রকল্পগুলির মধ্যে অন্যতম প্রকল্প হল লক্ষ্মী ভান্ডার (Lakshmir Bhandar)প্রকল্প। তাই তো এই প্রকল্পকে মডেল করে আরও একাধিক রাজ্যও এই প্রকল্পের নকশা নিয়ে বাস্তবায়িত করেছেন। মহিলাদের জন্য আর্থিক প্রকল্প এককথায় অনবদ্য।
Lakshmir Bhandar status check 2025: দুয়ারে সরকারে লক্ষ্মীর ভান্ডারে ২৯ লক্ষ নাম যুক্ত হলো,নাম আছে কিনা দেখে নিন
সম্প্রতি এক রিপোর্টে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(State Bank of India) জানিয়েছে, 2021 সালে বাংলার বিধানসভা ভোটে অতিরিক্ত 29 লক্ষ 10 হাজার মহিলা ভোটমুখী হয়েছেন । যার নেপথ্যে আছে ‘লক্ষ্মীর ভাণ্ডার’(Lakshmir Bhandar) নামক প্রকল্পের অবদান । অথচ 2016 সালের নির্বাচনে , এই মহিলাদের কেউই নির্বাচনে অংশ নেননি বলে তাত্ত্বিক বিশেষজ্ঞ দের দাবি । কিন্তু পরবর্তী পাঁচ বছর পর বদলে যায় বাংলার এই ভোট চিত্র । তাহলে বলা যায় এতগুলো প্রকল্পের মধ্যে , লক্ষ্মী ভান্ডার(Laxmir Bhandar) প্রকল্প চালু করায় মহিলারা দলে দলে ভোট দিতে গিয়েছেন ।লক্ষ্মী ভান্ডার (Lakshmir Bhandar status check 2025)প্রকল্পের বিশেষত্ব কোথায় তার একটা স্পষ্ট সম্যক ধারণা পাওয়া যায়।

2021 সালে নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে , তৃণমূল সরকার যদি আবার ক্ষমতায় আসেন তাহলে প্রতিটি 25 থেকে 60 বয়সী মেয়েদের 500 এবং SC/ST দের 1000 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। তাই ধরে নেওয়া যায় এই প্রতিশ্রুতির ফলেই দলে দলে মহিলারা ছুটে গিয়েছেন ভোট দিতে।
বাংলায় বিধানসভা নির্বাচন 2026 এ। আর মাত্র কয়েকটা মাস। কিন্তু তার আগে কি আবার কোনো পদক্ষেপ নিতে চলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কারণ বিগত নির্বাচন গুলোতে লক্ষ্য করলে অনুমান করা যায় তিনি কোনো না কোনো জনদরদী উদ্যোগ নিয়েছেন।
গত লোকসভা নির্বাচনে এর আগে যেমন লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar status check 2025) প্রকল্পের অনুমোদন বাড়িয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় 500/1000 এর পরিবর্তে 1000/1200।
আসলে ক্ষমতার সিংহাসনে যাঁরা থাকেন তাঁরা কখনো চায়না সেই সিংহাসন ছাড়তে । এই আসন কে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করে চলে। তাইতো নানারকম পদক্ষেপ গ্রহণ এর দ্বারা , জনদরদী মূলক কাজ কর্মের দ্বারা সেই সিংহাসন কে পুনঃপ্রতিষ্ঠিত করতে চায়।
বর্তমানে একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar status check 2025) আর্থিক অনুমোদন নাকি 1200 টাকা থেকে বাড়িয়ে 2000 টাকা করা হবে! তাহলে কি সত্যিই আগামী বিধান সভা নির্বাচনের আগে থেকেই বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকার পরিমাণ? যদিও সরকারি কোনো নোটিশ বা ঘোষণা জারি করা হয়নি। ফলে বাংলার মহিলারা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন ।
উন্নয়ন অর্থনীতির তাত্ত্বিকরা বলেছেন—
“পরিবারের পুরুষ সদস্যের পরিবর্তে নারী সদস্যের হাতে টাকা তুলিয়া দিলে তাহার সামগ্রিক উন্নয়ন-অভিঘাত বৃহত্তর হয়। অর্থাৎ, পশ্চিমবঙ্গে ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পটি এক তিরে তিনটি লক্ষ্য ভেদ করিতে উদ্যোগী। গত কয়েক বৎসরে মমতা বন্দ্যোপাধ্যায় সচেতন ভাবেই যে বিকল্প উন্নয়ন নীতির পথে হাঁটিতে চেষ্টা করিতেছেন, তাহার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হইবার সম্ভাবনা ‘লক্ষ্মীর ভান্ডার’(Lakshmir Bhandar)নামক প্রকল্পটির আছে।”
আরো পড়ুন– নতুন বছরে অনেক লক্ষ্মীর ভান্ডার বন্ধ,মমতার বড় ঘোষণা
আরো পড়ুন– মুখ্যমন্ত্রীকে ফোন করলেই দিচ্ছে আবাসের টাকা।
আরো পড়ুন– বাংলা আবাস যোজনায় আর ১ দিন টাকা দেবে
আরো পড়ুন– কৃষকদের একাউন্টে ১২০০০ টাকা ঢুকবে। মোদির বিরাট ঘোষণা
হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে চ্যানেলগুলির লিংক দেওয়া হলো।
হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে ক্লিক করে👇
টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে ক্লিক করে 👇