Thursday, April 16, 2026
HomeচাকরিMadhyamik Pass Job Vacancy 2024 মাধ্যমিক পাশে চাকরি। পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগ

Madhyamik Pass Job Vacancy 2024 মাধ্যমিক পাশে চাকরি। পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগ

Table of Contents

Madhyamik Pass Job Vacancy 2024: মাধ্যমিক পাশে বড়ো চাকরির(Job Vacancy) সুযোগ। পশ্চিমবঙ্গের যে কোন জেলার যেকোনো চাকরিপ্রার্থী এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। কোথায় নিয়োগ করা হবে?পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, মোট শূন্যপদ, বেতন বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ সময়সীমা সবকিছু নিয়ে রয়েছে আজকের এই প্রতিবেদন।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলায় এই নিয়োগটি করা হবে। মালদা জেলাতে নিয়োগটি হলেও পশ্চিমবঙ্গের যে কোন প্রান্তের যে কেউ এই চাকরির জন্য আবেদন করতে পারবেন।

সব পদগুলোর নাম ও কাস্ট অনুযায়ী শূন্যপদ:-

১) সুপারিনটেনডেন্ট- 01 (SC)
২) কেয়ারটেকার(পুরুষ)- 01 (UR)
৩) কুক- 01 (UR)
৪) হেল্পার- 01(UR)
৫) দারোয়ান কাম নাইট গার্ড- 01(UR)
৬) কর্মবন্ধু (পার্ট টাইম)- 01 (UR)

মাসিক বেতন (Remuneration):-

১) সুপারিনটেনডেন্ট পদে মাসিক ১৫০০০ টাকা বেতন দেবে।

২) কেয়ারটেকার পদে মাসিক বেতন ৯০০০ টাকা।

৩) রাঁধুনীর পদে মাসিক বেতন ৭০০০ টাকা।

৪) হেল্পার পদে মাসিক বেতন ৫০০০ টাকা।

৫) দারোয়ান কাম নাইট গার্ড পদে মাসিক বেতন ৬০০০ টাকা।

৬) কর্ম বন্ধু (পার্ট টাইম) পদে মাসিক বেতন ৫০০০ টাকা।

বয়সসীমা(Age Limit)

উপরোক্ত শূন্য পদে আবেদন করতে হলে চাকরি প্রার্থীর বয়স থাকতে হবে ০১.০১.২০২৩ অনুযায়ী ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে। তবে এসসি, এসটি, ওবিসি, প্রতিবন্ধীদের ক্ষেত্রে তারা সরকার নির্ধারিত বয়সের ছাড় পেয়ে যাবে।

শিক্ষাগত যোগ্যতা কি লাগবে?(Educational Qualification)

১) সুপারিনটেনডেন্ট- এই পদে আবেদন করবার জন্য চাকরিপ্রার্থীকে গ্রাজুয়েশন পাশ করতে হবে।

২) কেয়ারটেকার- এই পদে আবেদন করতে আবেদনকারী প্রার্থীকে মাধ্যমিক পাশ যোগ্যতা অবশ্যই থাকতে হবে।

৩) কুক- এই পদে আবেদন করতে আবেদন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে অষ্টম শ্রেণী পাশ।

৪) হেল্পার- এই পদে আবেদন করতে হলে চাকরি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী পাশ।

৫) দারোয়ান কাম নাইট গার্ড- এই পদে আবেদন করতে চাকরি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী পাশ।

৬) কর্ম বন্ধু- এই পদে আবেদন করতে অষ্টম শ্রেণী পাশ হতে হবে চাকরি প্রার্থীর।

Madhyamik Pass Job Vacancy 2024

Madhyamik Pass Job Vacancy 2024 মাধ্যমিক পাশে চাকরি। পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগ

 

নিয়োগ পদ্ধতি(Mode Of Selection)

উপরোক্ত চাকরির পদ গুলিকে দুটি ভাগে ভাগ করে নিয়োগ করা হবে।
১) সুপারিনটেনডেন্ট ও কেয়ারটেকার পদের জন্য ১০০ নাম্বারের লিখিত পরীক্ষা হবে। যার মধ্যে থাকবে জেনারেল ইংলিশ, বাংলা, পাটিগণিত ও জেনারেল নলেজ। এই সমস্ত বিষয় থেকে প্রশ্ন আসবে। এছাড়া পরবর্তীকালে ২৫ নম্বরের ইন্টারভিউ হবে।
২) কুক, হেল্পার, দারোয়ান কাম নাইটগার্ড, কর্মবন্ধু পদের ক্ষেত্রে সরাসরি ইন্টারভিউ হবে।

বিশেষ দ্রষ্টব্য:-
যে সকল চাকরি প্রার্থীর পূর্বে কাজের অভিজ্ঞতা(Experience) রয়েছে তারা অগ্রাধিকার অবশ্যই পাবে।

গুরুত্বপূর্ণ তথ্য:-

১) চাকরিপ্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা হতে হবে।
২) নির্ভুলভাবে ফর্ম ফিলাপ না করলে ফর্ম বাতিল হবে।
৩) চাকরিপ্রার্থীকে তার সমস্ত শিক্ষাগত যোগ্যতার তথ্য সঠিক দিতে হবে।
৪) এটি একটি চুক্তিভিত্তিক কাজ।

 

আরো পড়ুন– রাজ্যে টোটো নিষিদ্ধ করলো, নতুন নিয়ম করলো প্রশাসন

আবেদন পদ্ধতি-

চাকরিপ্রার্থী অফলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য কোন টাকা লাগবে না। এই পথগুলির জন্য আবেদন করতে একটি ফর্ম ফিলাপ করতে হবে। ফর্ম ফিলাপ করে সেটি পাঠিয়ে দিতে হবে মালদার জেলা অফিসে।(Madhyamik Pass Job Vacancy 2024)

 

আবেদনের শেষ তারিখ-

আবেদন করার শেষ তারিখ হল ১২ই ডিসেম্বর ২০২৪ এবং ঐদিন বিকাল ৪:০০ ঘটিকার মধ্যে অবশ্যই ফর্ম জেলা অফিসে পৌঁছাতে হবে। নইলে ফর্ম গ্রহণ করা হবে না।

 

চাকরির ফর্মের সাথে কি কি কাগজ লাগবে?(Madhyamik Pass Job Vacancy 2024)

 

১) চাকরি প্রার্থীর বয়সের প্রমাণপত্র এবং সেখানে অবশ্যই নিজের সই করতে হবে। বয়সে প্রমাণপত্র হিসেবে ব্যবহার করা যাবে- মাধ্যমিক পরীক্ষার এডমিট।
২) চাকরি প্রার্থীর পরিচয় পত্র দিতে হবে এবং সেখানে অবশ্যই চাকরি প্রার্থীর সই লাগবে। পরিচয় পত্র হিসেবে ব্যবহার করা যাবে- ভোটার কার্ড/আধার কার্ড/ড্রাইভিং লাইসেন্স/প্যান কার্ড।
৩) চাকরি প্রার্থীর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে।
৪) চাকরিপ্রার্থীর শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র যেখানে প্রার্থীর সই লাগবে।
৫) সম্প্রতি ২ কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো।
৬) পূর্বের কাজের অভিজ্ঞতা থাকলে তার সার্টিফিকেট।

 

চাকরির ফর্মForm Download
অফিসিয়াল ওয়েবসাইট– Click Here


আরো পড়ুনবাংলা আবাস যোজনার নতুন লিস্ট ডাউনলোড করুন Banglar Bari List 2024

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Trending News