Monday, February 23, 2026
Homeশিক্ষাSchool Holiday 2025 West Bengal: ২০২৫ স্কুল ছুটি নিয়ে বিতর্ক শুরু। ছুটি...

School Holiday 2025 West Bengal: ২০২৫ স্কুল ছুটি নিয়ে বিতর্ক শুরু। ছুটি কমবে?

School Holiday 2025 West Bengal: পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে ২০২৫ সালে কত দিন ছুটি থাকবে সেই নিয়ে কিছুদিন আগেই তালিকা প্রকাশ করেছে শিক্ষা দপ্তর। শিক্ষা দপ্তরের তরফ থেকে তালিকা প্রকাশের পর থেকেই শুরু হয়েছে বড় বিতর্ক। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের ছুটির লিস্ট অর্থাৎ তালিকা প্রকাশের পর থেকেই এই মতবিরোধ শোনা যাচ্ছে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

সাধারণত প্রতিবছর স্কুল কত দিন ছুটি (School Holiday 2025 West Bengal) থাকবে তার তালিকা আগে থেকেই প্রকাশ করে শিক্ষা দপ্তর। শিক্ষা দপ্তর ২০২৫ সালে স্কুল কত দিন ছুটি থাকবে তার তালিকা আগে থেকেই প্রকাশ করে দিয়েছে। স্কুলগুলিতে টানা ছুটি থাকবে নাকি কমবে এই নিয়ে রয়েছে মতবিরোধ।

প্রাথমিক বিদ্যালয় গুলি কতদিন ছুটি দেওয়া হবে, সেই নিয়েই তালিকা প্রকাশ করেছে। ২০২৫ সালে প্রাথমিক বিদ্যালয়গুলোতে দুর্গা পুজোতে টানা ছুটি দেওয়া হবে। বর্তমানে প্রাইমারি অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়গুলিতে দুর্গাপূজোয় টানা ছুটি দেওয়া হয় না। কিন্তু আগামী বছর অর্থাৎ ২০২৫ সাল থেকে দুর্গাপুজোতেও উচ্চ বিদ্যালয়ের মতো প্রাথমিক বিদ্যালয় টানা ছুটি থাকবে।

প্রাথমিক বিদ্যালয়ে দূর্গা পুজোয় টানা ছুটি (School Holidays) ঘোষণা করা হয়েছে। অর্থাৎ দূর্গা পূজা থেকে ভাইফোঁটা অব্দি ছুটি থাকবে প্রাথমিক বিদ্যালয় গুলি। উচ্চ প্রাথমিক বিদ্যালয় একই নিয়ম কার্যকর হবে।

২০২৫ প্রাথমিক বিদ্যালয়ে ছুটি

২০২৫ সালে প্রাথমিক বিদ্যালয়ে টানা ছুটি ঘোষণা করা হলো। শিক্ষা দপ্তর একটি বিস্তারিত তালিকা প্রকাশ করেছে। যেখানে গরমের ছুটি কমিয়ে আনা হয়েছে মাত্র ৯ দিন গরমের ছুটি দেওয়া হয়েছে। একই দিকে পুজোর ছুটি বাড়িয়ে দেওয়া হয়েছে।

School Holiday 2025 West Bengal: ২০২৫ স্কুল ছুটি নিয়ে বিতর্ক শুরু। ছুটি কমবে?

 

ছুটি সম্পর্কে মত বিরোধ

২০২৫ সালের স্কুল ছুটিকে (School Holiday 2025 West Bengal) নিয়েই তৈরি হয়েছে নানান মতবাদ। বিভিন্ন শিক্ষা সংগঠনের অধিকর্তা নানান বক্তব্য পেশ করেছেন। একদলের মতে আগে বামফ্রন্টের আমলে সারা বছরে ৮৫ দিন স্কুল ছুটি থাকতো। কিন্তু বর্তমানে সেই ছুটি কমে গেছে। অনেকে চাইছে গরমের ছুটি না কমিয়ে গরমের ছুটি কেউ প্রায় একমাস দেওয়া হোক।

School Holiday 2025 West Bengal

এছাড়াও অনেক শিক্ষা সংগঠনের অধিকার তো জানাচ্ছে যে বর্তমানে যে নিয়মে স্কুল ছুটি (School News) দেওয়া হয় সেই একই নিয়ম রাখা উচিত। অর্থাৎ প্রাথমিক বিদ্যালয় দুর্গাপূজা থেকে ভাইফোঁটা অব্দি টানা ছুটি না দিয়ে দুর্গাপুজো থেকে লক্ষ্মীপূজো পর্যন্ত ছুটি দেওয়া হোক।তারপর কিছুদিন পঠন পাঠন চালু রেখে আবার কালীপুজো ভাইফোঁটার আগে ছুটি দেওয়া হোক।

আরো পড়ুন– মাধ্যমিক পরীক্ষা নিয়ে বড়ো সিদ্ধান্ত পর্ষদের। পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে জানালো

অনেক সময় পুজোর টানা ছুটিতে অনেকেই তাদের নিজেদের আগে পূর্বপরিকল্পিত কাজ করে থাকে। যেমন ডাক্তার দেখানো থেকে শুরু করে বেড়াতে যাওয়া। এক্ষেত্রে অনেক শিক্ষক-শিক্ষিকা মনে করছেন পুজোর ছুটি টানা দিলে শিশুদের পঠন-পাঠনে অসুবিধা হয়। প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াড়া এমনিতেই খুব ছোট তাই একটানা ছুটি পেয়ে গেলে তারা আবার বিদ্যালয় মুখি হতে অনেক সময় নেই। আবার অনেক শিক্ষক শিক্ষিকা এটাও জানিয়েছেন যে প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে দূর্গা পূজার ছুটি কেন কম দেওয়া হবে? উচ্চ বিদ্যালয়ের মত একটানা ছুটি দেওয়া প্রয়োজন। অর্থাৎ এই ছুটি বৈষম্যকে নিয়ে অনেক দিন আগে থেকেই অনেক প্রশ্ন উঠেছে শিক্ষক মহলে। শিক্ষা দপ্তর প্রাথমিক বিদ্যালয় পুজোর টানা ছুটি থাকবে এই ঘোষণা করেছেন।

সর্বোপরি অনেক শিক্ষক সংগঠন মনে করছেন যে এই প্রাথমিক বিদ্যালয়ের টানা ছুটি (School Holiday 2025 West Bengal) দেওয়াকে কেন্দ্র করে নানান মতবিরোধের মধ্য দিয়ে না গিয়ে একটি বৈঠকের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা প্রয়োজন।

আরো পড়ুনস্কুলের মিড ডে মিল এবার বন্ধ হওয়ার পথে


হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে চ্যানেলগুলির লিংক দেওয়া হলো।

হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে ক্লিক করে👇 

Join Now

টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে ক্লিক করে 👇 

Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Trending News