Monday, February 23, 2026
Homeশিক্ষাSemester System in Primary School: প্রাথমিকে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষার নিয়মাবলী

Semester System in Primary School: প্রাথমিকে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষার নিয়মাবলী

Semester System in Primary School: প্রাথমিক বিদ্যালয় গুলিতে এবার থেকে সেমিস্টার পদ্ধতি চালু হবে। আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৫ সাল থেকে প্রাথমিক স্কুলগুলিতে চালু হতে চলেছে সেমিস্টার পদ্ধতি। সেমিস্টার পদ্ধতিতে পঠন পাঠন এবং পরীক্ষা নেওয়া হবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে। (new education policy 2024)

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

২০২৫ সাল থেকে প্রাথমিক স্কুলগুলিতে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মূল্যায়নে বড় পরিবর্তন আনতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ যেখানে সেমিস্টার পদ্ধতি (Semester System in Primary School) সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেছেন “আগামী শিক্ষাবর্ষ থেকে শুরু হতে চলেছে ক্রেডিট বেস্ট সেমিস্টার পদ্ধতি”। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মতো এবার থেকে প্রাথমিক স্কুলের পড়ুয়ারাও সেমিস্টার পদ্ধতিতে পড়াশোনা করবে এবং পরীক্ষা দেবে।

নতুন এই মূল্যায়ন পদ্ধতিতে পরীক্ষা কেমন ভাবে নেওয়া হবে পাশাপাশি সারা বছর কিভাবে ক্লাস করানো হবে সেই নিয়ে বড় ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা (School News) পর্ষদ। ক্রেডিট বেস্ট সেমিস্টার পদ্ধতি চালু হলে পড়াশোনার মান উন্নয়ন হবে বলে জানিয়েছে শিক্ষা দপ্তর। (new education policy 2024)

সেমিস্টার পদ্ধতিতে কিভাবে ক্লাস হবে?

প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন সারা বছরে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে ক্লাস হতে হবে ৩৭৬ ঘন্টা এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর ক্লাস হতে হবে ৪৬০ ঘন্টা। সারা বছর এই পদ্ধতিতে ক্লাস করাতে হবে শিক্ষক শিক্ষিকাদের।

Semester System in Primary School: প্রাথমিকে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষার নিয়মাবলী

 

ক্রেডিট স্কোর কেমন হবে?

প্রাথমিক স্কুলের পড়ুয়াদের জন্য এই সেমিস্টার পদ্ধতিতে থাকছে বিশেষ ক্রেডিট স্কোর (Semester System in Primary School)। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সর্বোচ্চ ক্রেডিট স্কোর ১৩.৫। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর সর্বোচ্চ ক্রেডিট স্কোর ১৬.৫। এই ক্রেডিট স্কোরের ভিত্তিতেই ছাত্র-ছাত্রীদের মূল্যায়ন করা হবে। এই একই পদ্ধতি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এতদিন প্রযোজ্য ছিল এবং সেটাই এখন থেকে প্রাথমিক বিদ্যালয়ে চালু হতে চলেছে।

পরীক্ষার মূল্যায়ন ও নম্বর বিভাজন

প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় সেমিস্টার পদ্ধতিতে কত নাম্বারের পরীক্ষা হবে সেই বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি জানিয়েছেন যে প্রথম সেমিস্টারে থাকবে ৪০ নম্বর দ্বিতীয় সেমিস্টারে থাকবে ৬০ নম্বর।

প্রথম সেমিস্টারের মূল্যায়ন হবে সম্পূর্ণ লিখিত পরীক্ষা বিহীন। প্রথম সেমিস্টারের মূল্যায়ন পদ্ধতিটি (Semester System in Primary School) হলো শিক্ষার্থী ক্লাসে কেমন উত্তর দিচ্ছে, তার আচার-আচরণ কেমন, তার জ্ঞান অর্জনের ক্ষমতা থেকে শুরু করে শ্রেণীকক্ষে তার পড়াশোনার প্রতি আগ্রহ এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে ৪০ নম্বরের মধ্যে প্রথম সেমিস্টারের মূল্যায়ন করা হবে।

 

আরো পড়ুন স্কুলের মিড ডে মিল এবার বন্ধ হওয়ার পথে

 

দ্বিতীয় সেমিস্টারে হবে লিখিত পরীক্ষা, যার মোট নাম্বার ৬০। এই লিখিত পরীক্ষার প্রশ্ন তৈরি করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সমস্ত স্কুলের ক্ষেত্রে একই প্রশ্ন থাকবে অর্থাৎ এতদিন স্কুলভিত্তিক যে আলাদা প্রশ্ন কত সেটা প্রযোজ্য হবে না। প্রাথমিক শিক্ষা পর্ষদের উপসচিব পার্থ কর্মকার বলেন “নতুন পদ্ধতিতে কিভাবে পড়তে হবে সে বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সমস্ত বিষয়টি স্কুলকেই দেখতে হবে”।

প্রাথমিক স্কুলগুলিতে বর্তমানে শিক্ষক শিক্ষিকার সংখ্যা খুবই কম। তাছাড়া স্কুলের পরিকাঠামো খারাপ। এই অবস্থায় সেমিস্টার পদ্ধতি (Semester System in Primary School) কতটা কার্যকরী হবে সে নিয়ে এবার প্রশ্ন উড়তে শুরু করেছে শিক্ষা মহলে। এছাড়াও প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সেমিস্টার পদ্ধতি চালু হচ্ছে। কিন্তু ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সেমিস্টার পদ্ধতি সম্পর্কে কোন খবর আসেনি। আবার একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার পদ্ধতিতে মূল্যায়ন চালু হয়েছে। তাই ছাত্রছাত্রীরা ভিন্ন ভিন্ন মূল্যায়নের মধ্যে পড়ে বিভ্রান্ত হয়ে যাবে বলেও আশঙ্কা করছে শিক্ষা মহল (new education policy 2024)।

আরো পড়ুন পঞ্চম ও অষ্টম শ্রেণীতে ফিরছে পাশ ফেল প্রথা


 

হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে চ্যানেলগুলির লিংক দেওয়া হলো।

হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে ক্লিক করে👇 

Join Now

টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে ক্লিক করে 👇 

Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Trending News