Wednesday, February 4, 2026
HomeচাকরিWb Home Guard Recruitment 2025: পশ্চিমবঙ্গে হোমগার্ড নিয়োগ শুরু হচ্ছে, এখনি আবেদন...

Wb Home Guard Recruitment 2025: পশ্চিমবঙ্গে হোমগার্ড নিয়োগ শুরু হচ্ছে, এখনি আবেদন করুন

Wb Home Guard Recruitment 2025: বর্তমানে পশ্চিমবঙ্গে বিপুল পরিমাণ কর্মসংস্থান করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। ইতিমধ্যেই নবান্নের তরফ থেকে নতুন চাকরির তোড়জোড় শুরু হয়েছে। আসলে বেশ কয়েক মাস আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমগ্র রাজ্যজুড়ে পুলিশ নিয়োগের কথা ঘোষণা করেছিলেন। সম্প্রতি সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে পশ্চিমবঙ্গে ৫০০ টি শূন্য পদে হোমগার্ড নিয়োগ (Wb Home Guard Recruitment 2025) হবে। লালবাজারের পক্ষ থেকে হোমগার্ড নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছিল এবং নবান্ন ইতিমধ্যে হোমগার্ড নিয়োগের অনুমোদন দিয়েছে। রাজ্যে সকল চাকরি প্রার্থীর জন্য বড় খুশির খবর।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

দীর্ঘদিন ধরেই কলকাতা পুলিশের কনস্টেবল, এসআই, সার্জেন্ট সহ বিভিন্ন পদের নিয়োগ বন্ধ রয়েছে। এবার নতুন হোম গার্ড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে। বিশেষ করে যারা পুলিশের চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য বিরাট খুশির খবর দিয়েছে রাজ্য সরকার। খুব শীঘ্রই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।

রাজ্যে ৫০০ শুন্যপদে হোমগার্ড নিয়োগ

পশ্চিমবঙ্গ রাজ্যে বিভিন্ন কাজেই হোমগার্ড (Wb Home Guard Recruitment 2025) এবং সিভিক ভলেন্টিয়ার পুলিশদের সহায়তা করে থাকে। এদের ফলে বিভিন্ন আইন রক্ষার কাজ খুব তাড়াতাড়ি হয়। সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে হোমগার্ড দিবারাত্রি তাদের ডিউটি অর্থাৎ কর্তব্য পালন করে থাকে। নানান কাজে তারা উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সাহায্য করে।

বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যে মোট ৫০০ টি শূন্য পদে হোমগার্ড নিয়োগ (Wb Home Guard Recruitment 2025) করা হবে তার একটি ছাড়পত্র দেওয়া হয়েছে নবান্নর পক্ষ থেকে। কলকাতা পুলিশের বিশেষ সূত্র জানা যাচ্ছে এই ৫০০ হোম গার্ড নিয়োগের ক্ষেত্রে ১০% কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশে কর্মরত ভলেন্টিয়ারদের জন্য সংরক্ষণ করা হচ্ছে। অর্থাৎ ৪৫০ জন হোম গার্ড নিয়োগ করা হবে নতুন ছেলে মেয়েদের মধ্য থেকে আর বাকি ৫০ টি পদে নিয়োগ করা হবে সিভিক ভলেন্টিয়ার। অর্থাৎ মোট ৫০০ টি শূন্য পদে নিয়োগ হতে চলেছে।

কেন হোমগার্ড নিয়োগ করা হবে?

অনেকের মনের মধ্যে প্রশ্ন হঠাৎ হোম গার্ড নিয়োগ করা হচ্ছে। আসলে কলকাতা পুলিশের আওতায় এখনো পর্যন্ত ৩২৪ বর্গ কিমি এলাকা রয়েছে। সুষ্ঠুভাবে আইন রক্ষা করার জন্য এখনো পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার প্রয়োজন। বিগত পঞ্চায়েত ভোটের পর হঠাৎ ভাঙ্গড় অধিগ্রহণ করে কলকাতা পুলিশ এক ধাক্কায় অনেকটা জায়গা বাড়িয়েছে। বর্তমানে মোট এলাকা বেড়ে দাঁড়িয়েছে ৫৩০ বর্গ কিমি। আইনশৃঙ্খলা ও নিরাপত্তার জন্যই নিয়োগ করতে চলেছে রাজ্য পুলিশ।

Wb Home Guard Recruitment 2025

Wb Home Guard Recruitment 2025: পশ্চিমবঙ্গে হোমগার্ড নিয়োগ শুরু হচ্ছে, এখনি আবেদন করুন

কিভাবে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে?

বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে কমিশনার মনোজ ভার্মা একটি নতুন এনরোলমেন্ট কমিটি গঠন করবেন এবং সেখান থেকেই প্রাথমিকভাবে বেছে নেওয়া হবে প্রার্থীদের। সম্পূর্ণ কাজটি করবে এনরোলমেন্ট কমিটি। প্রথমে যোগ্য প্রার্থীদের ৬০ নাম্বার এর একটি লিখিত পরীক্ষা দিতে হবে এবং সিভিকদের কেউ এই লিখিত পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় পাশ করলে হবে প্রশিক্ষণ অর্থাৎ ট্রেনিং।

কতো নম্বর পেলে পাশ?

লিখিত পরীক্ষায় কত নম্বর পেলে পাস করা যাবে সেই বিষয়ে এখনো কিছু জানা যায়নি। সম্পূর্ণটাই ঠিক করবে এনরোলমেন্ট কমিটি। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবার পর চাকরিপ্রার্থীদের প্রশিক্ষণ দেওয়া হবে। তারপরেই কর্মী হিসেবে নিযুক্ত (Wb Home Guard Recruitment 2025) করবে রাজ্য সরকার।


আরো পড়ুনবর্ডার সিকিউরিটি ফোর্সে নিয়োগ, উচ্চ মাধ্যমিক পাশে

আরো পড়ুন– পোস্ট অফিসে পরীক্ষা ছাড়া মাধ্যমিক পাশে ২১,৪১৩ টি শূন্যপদে নিয়োগ

আরো পড়ুনমাধ্যমিক পাশে চাকরি। পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগ


হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে চ্যানেলগুলির লিংক দেওয়া হলো।

হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে ক্লিক করে👇 

Join Now

টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে ক্লিক করে 👇 

Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Trending News