Monday, February 23, 2026
Homeশিক্ষাWB School teacher new guidelines 2024 | শিক্ষা দপ্তরের নতুন নোটিশে পশ্চিমবঙ্গের...

WB School teacher new guidelines 2024 | শিক্ষা দপ্তরের নতুন নোটিশে পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষিকাদের ঘুম উড়লো। বেতন কম ও চাকরি সংশয় বার্তা

WB School teacher: বর্তমান সময়ে শিক্ষক শিক্ষিকাদের পঠন-পাঠনকে কেন্দ্র করে অনেক অভিযোগ দেখা যায়। অনেকেই স্কুলের কাজের ফাঁকে অন্য কাজ করে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে শিক্ষক শিক্ষিকাদের জন্য নতুন নিয়ম প্রায় আসতেই থাকে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে আবার শিক্ষক শিক্ষিকাদের জন্য নতুন নিয়ম চালু করা হয়েছে। পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের এই নিয়ম মেনে চলতেই হবে নইলে বেতন কম মিলবে। এছাড়াও চাকরি বাতিলের সম্ভাবনা রয়েছে।

বর্তমানে রাজ্য সরকার শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়নের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমানে দিনের পর দিন সরকারি স্কুলে পড়াশোনার মান অনেক কমে গেছে। এই নিয়ে অনেক অভিযোগ সরকারের কাছে পৌঁছে যাচ্ছে। অনেক অভিভাবক তাদের বাড়ির পড়ুয়াদের সরকারি স্কুলে ভর্তি না করে বেসরকারি স্কুলে টাকা খরচ করে পড়াশোনা করার জন্য পাঠাচ্ছে। কারণ সরকারি স্কুলের পঠন-পাঠনের অবস্থা খুব খারাপ।

বর্তমানে পশ্চিমবঙ্গের বাংলা মিডিয়াম স্কুলের অবস্থা খুব শোচনীয়। প্রত্যন্ত গ্রামে প্রাইমারি স্কুলে ছাত্রছাত্রী প্রায় নেই বললেই চলে। অথচ সেই এলাকায় ইংলিশ মিডিয়াম বেসরকারি স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা অনেক বেশি। বর্তমানে বেশিরভাগ ছাত্রছাত্রী বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করছে। কারণ বেসরকারি ইংলিশ মিডিয়াম(English Medium) স্কুলে পড়াশোনা সরকারি স্কুলের থেকে অনেক ভালো হচ্ছে।

সরকারি স্কুলের পঠন পাঠনকে কেন্দ্র করে প্রতিনিয়ত নানান অভিযোগ পৌঁছে যাচ্ছে সরকারের কাছে। কোনো স্কুলে ভালো করে ক্লাস হচ্ছে না,আবার কোনো স্কুলে ঠিক সময়মতো শিক্ষক শিক্ষিকা(WB School teacher) এসে পৌঁছাচ্ছে না। গ্রীষ্মকালে প্রচন্ড গরমের জন্য পড়ুয়ারা শ্রেণিকক্ষে বসে ক্লাস করতে পারছে না। অর্থাৎ অনেক স্কুলেই পরিকাঠামোর সমস্যা রয়েছে।

WB School teacher new guidelines 2024 | শিক্ষা দপ্তরের নতুন নোটিশে পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষিকাদের ঘুম উড়লো। বেতন কম ও চাকরি সংশয় বার্তা

এই সমস্ত বিষয়গুলিকে নিয়ে রাজ্য সরকার নতুন বিজ্ঞপ্তি জারি করেছে শিক্ষক শিক্ষিকাদের(WB School teacher) জন্য।

নতুন নিয়ম গুলি হলো(New Guidelines)

১) শিক্ষক-শিক্ষিকাদের সঠিক সময়ে বিদ্যালয় আসতে হবে।

২) শিক্ষক শিক্ষিকাদের নির্দিষ্ট সময়ের পর বিদ্যালয় ছেড়ে যেতে হবে।

৩) স্কুল চলাকালীন কোন শিক্ষক শিক্ষিকাকে নিজের প্রয়োজনীয় কাজে বেরিয়ে যাওয়া যাবে না। যদি বেরিয়ে যায় তাহলে সংশ্লিষ্ট সমস্যা প্রধান শিক্ষক এবং স্কুল কমিটিকে জানিয়ে অনুমতি নিয়ে যেতে হবে।

৪) বিদ্যালয়ের কাজ অথবা ইলেকশন জাতীয় কাজ থাকলে বিদ্যালয় ছেড়ে যাওয়া যাবে।

Jio new recharge plan: আগস্ট মাসেই আজ থেকে জিও রিচার্জের দাম সস্তা হলো। জিও নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এলো।

প্রধান শিক্ষক মহাশয় কে এই বিষয়ে সমস্ত তথ্য রাখতে হবে এবং শিক্ষা দপ্তরকে পাঠাতে হবে। শিক্ষা দপ্তরের তরফ থেকে এই বিষয়ে কঠোর নজরদারি চালানো হচ্ছে। বর্তমানে স্কুল শিক্ষকদের বেশিরভাগ অংশই ভালোভাবে পঠন-পাঠন করাচ্ছে না। বিভিন্ন অভিযোগ উঠে আসছে প্রতিনিয়ত। অভিযোগ জানাচ্ছে ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা। অনেক শিক্ষক এবং শিক্ষিকা স্কুলের নিয়ম পালন করছে না।

দেরি করে স্কুলে আশা থেকে শুরু করে তাড়াতাড়ি স্কুল ছেড়ে বাড়ি চলে যাওয়া এবং স্কুলের মধ্যে স্মার্টফোনের বেশি ব্যবহার করা এই সমস্ত অভিযোগ প্রতিনিয়ত লেগেই রয়েছে। তাই শিক্ষা দপ্তর এবার কড়া ব্যবস্থা নিতে চলেছে শিক্ষক-শিক্ষিকাদের(WB School teacher) জন্য।

অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টারস এন্ড হেডমিস্ট্রেস এর সাধারণ সম্পাদক চন্দন মাইতি বলেন, “স্কুলের শিক্ষক শিক্ষিকা কাজের ফাঁকে কি করছে, কোথায় যাচ্ছে সেই বিষয়ে নজরদারি চালানো প্রধান শিক্ষকের পক্ষে সম্ভব নয়। এই কাজ জেলা পরিদর্শকদের করতে হবে। প্রধান শিক্ষক এই কাজ করলে তার বিরূপ প্রভাব পড়বে।”

এখন সময় বলবে শিক্ষা দপ্তরের তরফ থেকে নিয়ে আসা নতুন নিয়ম কতটা কার্যকরী হয়। আপনাদের মতামত অবশ্যই এই প্রতিবেদনের একদম শেষে কমেন্ট করে জানাতে ভুলবেন না।

হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে চ্যানেলগুলির লিংক দেওয়া হলো।

হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে ক্লিক করে👇 

জয়েন করুন

টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে ক্লিক করে 👇 

জয়েন করুন

গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সহ নিত্যদিনের খবরগুলি পেতে অবশ্যই ওয়েবসাইটটিকে ফলো করুন। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Trending News