Winter Weather Update today: পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আবার জাঁকিয়ে পড়তে চলেছে শীত। আবারো বেশ কিছুদিনের জন্য করা শীতের আশা। উত্তর-পশ্চিম ভারত থেকে ঝঞ্ঝার বাধা সরতেই এক ধাক্কায় বাংলা ছবি বদলে যেতে চলেছে।
মঙ্গলবার যেখানে তাপমাত্রা অনেকটাই বেশি ছিল সেখানে বুধবার সকাল থেকেই উত্তরে হওয়ার তীব্রতা বেড়েছে। দুপুরেও শীত অনুভব করেছে বঙ্গবাসী (Winter Weather Update today)। দুপুরের রোদ গায়ে লাগলেও রীতিমতো শীত অনুভূত হয়েছে।
আবহাওয়া বিজ্ঞানীরা বলেছেন আগামী কয়েক দিনের জন্য শীতের পরিস্থিতি ঠিক এমনটাই থাকবে। তাপমাত্রা কিছুটা কমবে অর্থাৎ জাঁকিয়ে শীতে পড়তে চলেছে এটা বলাই যায়। তাপমাত্রা পতনের সম্ভাবনা দেখছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে সপ্তাহের শেষে আবারো একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তর থেকে বয়ে আসা বাতাসে কিছুটা বাধা তৈরি হবে। তখন আবারো কিছুটা শীত কমবে।
Winter Weather Update today: আবারো জাঁকিয়ে পড়ছে শীত। পশ্চিমবঙ্গের কোন জেলায় কোথায় কেমন তাপমাত্রা থাকবে?
আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পূর্বাভাস দেওয়া হয়েছে বিভিন্ন জেলায় জেলায় শীতের প্রভাব পড়বে। পশ্চিমী ঝঞ্ঝার দাপটে বারবার এই বছর উত্তরে হওয়া অনেকটাই বাধা পেয়েছে।
ভূমধ্যসাগরীয় এলাকা থেকে বয়ে আশা ঠান্ডা এবং ভারী বায়ু যা উত্তর-পশ্চিম ভারতের সমতল ভাগে বৃষ্টি ও পাহাড়ি এলাকায় তুষারপাত ঘটায় সেই বাতাস বারবার এ বছর পশ্চিমী ঝঞ্ঝার জন্য বাধা পাচ্ছে। আবহবিদদের এক অংশের অনুমান আগামী সপ্তাহের দিকে পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেলে আবারো জাতীয় শীত পড়বে (Winter Weather Update today)

কোন জেলায় কেমন তাপমাত্রা থাকবে?
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস (Weather Update) আজ বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৩ ডিগ্রির কাছাকাছি। দমদম এর তাপমাত্রা আরো কিছুটা কম থাকতে পারে বলে জানানো হয়েছে। বাকি জেলাগুলিত তাপমাত্রা বেশ কিছুটা নামবে। ডুয়ার্সে তাপমাত্রা খুব একটা বেশি নামবে না বলে জানিয়েছেন আবহাওয়া বিজ্ঞানী।
জেলায় জেলায় তাপমাত্রার কিছুটা তারতম্য দেখা যাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ারে সর্বোচ্চ তাপমাত্রা সেভাবে নামেনি এছাড়াও কলকাতা লাগুয়া জেলাগুলিতে খুব একটা শীত (Winter Weather Update today) বর্তমানে নেই কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিও দেখা গিয়েছে।
আরো পড়ুন– দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদনের সঠিক পদ্ধতি দেখে নিন।
আরো পড়ুন–বাংলা আবাস যোজনা ক্যাম্প হবে। কোথায় কবে ক্যাম্প হবে দেখুন
হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে চ্যানেলগুলির লিংক দেওয়া হলো।
হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে ক্লিক করে👇
টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে ক্লিক করে 👇