Bangla Awas Yojana List 2024: বাংলা আবাস যোজনায় বাড়ি দেওয়ার কাজ শুরু হয়েছে। বাংলা আবাস যোজনায় বাড়ি বানানোর জন্য রাজ্যের কোষাগার থেকে দেওয়া হবে ১ লক্ষ ২০ হাজার টাকা। মোট তিনটি কিস্তিতে এই টাকা দেওয়া হবে। প্রথম কিস্তিতে ৬০ হাজার। দ্বিতীয় কিস্তিতে ৪০ হাজার। তৃতীয় কিস্তিতে ২০ হাজার।
ইতিমধ্যে বাড়িতে বাড়িতে সার্ভের কাজ শুরু হয়েছে। অনেক জায়গায় সার্ভের কাজ হয়েছে আবার অনেক জায়গায় সার্ভে এখনো হয়নি।
বাংলা আবাস যোজনার টাকা কারা পাবে?(Bangla Awas Yojana 2024)
বাংলা আবাস যোজনার অধীনে বাড়ি বানানোর জন্য টাকা পেতে বেশ কিছু শর্ত পালন করতে হবে। সেই সমস্ত শর্তগুলি পালন করলেই বাংলা আবাস যোজনার টাকা পাওয়া যাবে।
কাদের নাম ফাইনাল লিস্টে উঠেছে?(Bangla Awas Yojana List 2024)
বাড়িতে বাড়িতে সার্ভে করতে সরকারি আধিকারিকরা আসছেন। সার্ভে করতে এসে যে সমস্ত প্রশ্নগুলি করা হচ্ছে সে সমস্ত প্রশ্নের উত্তর সঠিক হলেই এবং শর্ত পূরণ করলেই বাড়ি বানানোর টাকা দেবে সরকার।
কাদের নাম ফাইনাল লিস্টে উঠবে না? (Bangla Awas Yojana List 2024)
যে সমস্ত ব্যক্তির আড়াই একরের বেশি জমি রয়েছে নিজের নামে তারা আবেদনযোগ্য নয়। এছাড়াও মোট ১১ টি নিয়ম মেনে চলতে হবে। চারচাকা গাড়ি, পাকা বাড়ি থাকলেও লিস্টে নাম উঠবে না।
Bangla Awas Yojana List 2024 বাংলা আবাস যোজনার টাকা দেওয়ার কাজ শুরু। কোন জেলা কবে টাকা পাবে?
বাংলা আবাস যোজনার টাকা কবে দেওয়া হবে?(Bangla Awas Yojana List 2024)
বাংলা আবাস যোজনার প্রথম পর্বের টাকা দেওয়ার কাজ শুরু হবে ডিসেম্বর মাসের ২০ তারিখ থেকে। এখন থেকেই ফাইনাল লিস্ট তৈরির কাজ শুরু হয়েছে। প্রতিদিন লিস্ট থেকে অনেক নাম বাতিল ও অনেক নতুন নাম যুক্ত হচ্ছে। ইতিমধ্যেই ৪ লক্ষ নাম বাতিল করা হয়েছে। যাদের নাম লিস্টে রয়েছে তারা প্রথম কিস্তির ৬০ হাজার টাকা ডিসেম্বর মাসে পেয়ে যাবে। পরবর্তীকালে দুটি কিস্তিতে বাকি টাকা দেওয়া হবে।

আরো পড়ুন– বাংলা আবাস যোজনায় নিজের নাম কিভাবে তুলবেন দেখুন। লিস্ট দেখার পদ্ধতি
কোন জেলা কবে টাকা পাবে?
যে সমস্ত জেলায় সার্ভে আগে হয়ে গিয়েছে তাদের ফাইনাল লিস্ট (Bangla Awas Yojana List 2024)চলে এসেছে সেই সমস্ত জেলাগুলি আগে টাকা পাবে। বিশেষ করে পশ্চিমবঙ্গের ৬ টি জায়গায় টাকা দেওয়ার কাজ একটু দেরিতে হবে। পশ্চিমবঙ্গের যেখানে বিধানসভা উপনির্বাচন ছিল সেখানে এখনো পর্যন্ত সার্ভে হয়নি। আগামী ২১শে নভেম্বর থেকে সেখানে সার্ভে শুরু হবে। সার্ভের কাজ সম্পূর্ণ হলে ফাইনাল লিস্ট তৈরি হবে তারপর সেই সমস্ত জায়গাতে টাকা দেওয়া হবে।
বাংলা আবাস যোজনার অধীনে টাকা দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হচ্ছে। ফাইনাল লিস্ট তৈরি থেকে শুরু করে নির্ভুল সার্ভের আজ জোর কদমে চলছে।
আরো পড়ুন– দুয়ারে সরকার ক্যাম্প শুরু হচ্ছে। ২০২৪ কবে থেকে ক্যাম্প হবে দেখুন
হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে চ্যানেলগুলির লিংক দেওয়া হলো।
হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে ক্লিক করে👇
টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে ক্লিক করে 👇