Bangla Awas Yojana List 2024: বাংলা আবাস যোজনা যেখানে পাকা বাড়ি বানানোর জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়া হয়। দুটি কিস্তিতে এই টাকা দেওয়া হয়ে থাকে। বাড়িতে বাড়িতে সার্ভে করার পর লিস্টের নাম উঠলে প্রথমে ৬০ হাজার টাকা এবং পরবর্তীকালে বাড়ি বানানোর কাজ শুরু হলে ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়া হয়।
যদিও এই প্রকল্প শুরু হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে নাম ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা। ২০২২ সালে সার্ভে অনুযায়ী অনেকের নাম এই লিস্টে উঠেছিল। কিন্তু কেন্দ্র সরকার এই টাকা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে দিচ্ছে না এই নিয়ে নানান অভিযোগ দেখা গেছে। অন্যদিকে কেন্দ্র সরকারের দাবি রাজ্য সরকার আবাস যোজনা টাকা নিয়ে দুর্নীতি করেছে। এই নিয়ে মতবিরোধ ও টানা পড়েনের মাঝে আবার চালু হয়েছে বাংলা আবাস যোজনা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে রাজ্য সরকারের তরফ থেকেই বাড়ি বানানোর জন্য রাজ্যের কোথাকার থেকে এই টাকা দেওয়া হবে। যার নাম রাখা হয়েছে বাংলা আবাস যোজনা। ইতিমধ্যে বাড়িতে বাড়িতে সার্ভিস শুরু হয়েছে। অনেকের নাম লিস্টে উঠেছে। তারা কবে টাকা পাবে কিভাবে তাদের নাম লিস্টে উঠেছে কিনা দেখবে সেই নিয়েই আজকের এই প্রতিবেদন।
আরো পড়ুন– স্কুল শিক্ষকদের নতুন নির্দেশ দিলো পর্ষদ | School Teacher guidelines 2024
টাকা পাওয়ার আগে রয়েছে বিশেষ কিছু শর্ত। সমস্ত নিয়ম ও শর্ত পালন করলে তবেই বাংলা আবাস যোজনার অধীনে বাড়ি বানানোর জন্য টাকা পাওয়া যাবে। টাকা পেতে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ তথ্য সাথে রাখতে হবে এবং শর্তগুলিকে মেনে চলতে হবে।
Bangla Awas Yojana List 2024 বাংলা আবাস যোজনায় নিজের নাম কিভাবে তুলবেন দেখুন। লিস্ট দেখার পদ্ধতি
কীভাবে আবেদন করা যাবে?
বাংলা আবাস যোজনার অধীনে আবেদন করতে গেলে প্রধানত দুটি পদ্ধতি অবলম্বন করা যাবে। প্রথমত বাড়ি বানানোর টাকা পাওয়ার জন্য আপনি সাদা কাগজে দরখাস্ত লিখে প্রয়োজনীয় ডকুমেন্টস যুক্ত করে ব্লক উন্নয়ন অফিসে(BDO) জমা করবেন। প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি হলো- আপনার আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক একাউন্টের তথ্য, বর্তমান বাড়ির ছবি ব্লক উন্নয়ন অফিসে(BDO) গিয়ে জমা করবেন। এছাড়াও আবেদন করার আর একটা সহজ উপায় হল সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্প ডেস্ক নম্বরে সরাসরি ফোন করে। সোমবার থেকে শনিবার পর্যন্ত সকাল ৯ টা থেকে সন্ধ্যায় ৬ টা পর্যন্ত ৯১৩৭০৯১৩৭০ নম্বরে ফোন করে আবেদন করতে পারেন। আবেদন মঞ্জুর হলেই লিস্টে আপনার নাম আসবে। পাকা বাড়ি তৈরি করার জন্য রাজ্যসরকারের কোষাগার থেকে সরাসরি পেয়ে যেতে পারেন ১ লক্ষ ২০ হাজার টাকা দুটি কিস্তিতে। Bangla Awas Yojana List 2024
বাড়ি পাওয়ার লিস্ট ডাউনলোড করুন (Bangla Awas Yojana List 2024)
১) প্রথমে আপনাকে চলে যেতে হবে প্রধানমন্ত্রী আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে।
২) এরপর আপনার রাজ্য ও জেলা, ব্লক এবং গ্রাম পঞ্চায়েত নির্বাচন করতে হবে।
৩) আর্থিক বর্ষ(২০২২-২০২৩)আপনাকে নির্বাচন করতে হবে।
৪) এরপর প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ বেছে নিন।
৫) এরপর আপনাকে ক্যাপচাটি দেখে দেখে সাবমিট করতে হবে।

৬) এরপর আপনার সামনে একটি লিস্ট চলে আসবে।।
৭) Download PDF অপশনে ক্লিক করবেন তাহলে সম্পূর্ণ তালিকা ডাউনলোড হয়ে যাবে।

সম্পূর্ণ তালিকা পেতে অবশ্যই নিচের লিংকে ক্লিক করুন👇
বাংলা আবাস যোজনা প্রকল্পে রাজ্যের যোগ্য মানুষ অবশ্যই টাকা পাবে। অনেক জায়গায় আগের সার্ভে বাতিল করে নতুন করে সার্ভে চলছে। এই প্রকল্প বাস্তবে বহু মানুষকে সাহায্য করবে বহু মানুষের মাথার উপর ছাদ তৈরি করে দেবে।
আরো পড়ুন-রাজ্যের বিদ্যুৎ দপ্তরে নতুন কর্মী নিয়োগ,মোট শূন্যপদ ৭৯৫ টি, বেতন মাসে ৩০,০০০/- টাকা
অফিসিয়াল নোটিশ এবং ফর্ম পেয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে।
হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে চ্যানেল গুলির লিংক দেওয়া হলো।
হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে ক্লিক করে👇