Monday, February 23, 2026
Homeট্রেন্ডিং খবরMadhyamik Exam 2025 মাধ্যমিক পরীক্ষা নিয়ে বড়ো সিদ্ধান্ত পর্ষদের। পরীক্ষার প্রশ্নপত্র কেমন...

Madhyamik Exam 2025 মাধ্যমিক পরীক্ষা নিয়ে বড়ো সিদ্ধান্ত পর্ষদের। পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে জানালো

Madhyamik Exam 2025: মাধ্যমিক পরীক্ষা ২০২৫ নিয়ে নতুন বড়ো পদক্ষেপ নিলো শিক্ষা দপ্তর। মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে জানালো মধ্য শিক্ষা পর্ষদ। এবার মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে বড় সিদ্ধান্ত গ্রহণ করল রাজ্য শিক্ষা দপ্তর।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

প্রত্যেক বছর মত এই বছর মাধ্যমিক পরীক্ষার আগে হবে টেস্ট পরীক্ষা। এই টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে? কবে থেকে পরীক্ষা শুরু হবে? টেস্ট পরীক্ষার প্রশ্ন কারা করবে? পরীক্ষার খাতা কিভাবে মূল্যায়ন করা হবে? এই সমস্ত বিষয় নিয়ে রয়েছে আজকের এই প্রতিবেদনে গুরুত্বপূর্ণ আলোচনা।

মাধ্যমিক টেস্ট পরীক্ষা কবে হবে? (Madhyamik Exam 2025)

মাধ্যমিক টেস্ট পরীক্ষা আগামী ২১শে নভেম্বর থেকে শুরু হবে তবে বিভিন্ন স্কুলে তারিখ একটু পিছিয়ে যেতে পারে। সেটা সম্পূর্ণ স্কুল নিজে ঠিক করবে।

আরো পড়ুন– বাংলা আবাস যোজনার টাকা দেওয়ার কাজ শুরু। কোন জেলা কবে টাকা পাবে?

মাধ্যমিক টেস্ট পরীক্ষার প্রশ্ন কেমন হবে? কারা প্রশ্নপত্র তৈরি করবে? (Madhyamik Exam 2025)

মাধ্যমিক টেস্ট পরীক্ষার প্রশ্ন তৈরি করবে স্কুলের শিক্ষক শিক্ষিকারা। স্কুলের বিষয়ভিত্তিক শিক্ষক শিক্ষিকা প্রশ্ন তৈরি করবে। বাইরে থেকে কোন এজেন্সি দ্বারা প্রশ্ন কেনা চলবে না। মাধ্যমিক টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রে কোন বিতর্কিত প্রশ্ন রাখা যাবে না। সিলেবাসের বাইরে কোন প্রশ্ন করা চলবে না। এই বিষয়ে করার নির্দেশ দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। শিক্ষক শিক্ষিকাদের এই সমস্ত নিয়ম মেনে চলে তবে প্রশ্ন তৈরি করতে হবে।

Madhyamik Exam 2025 মাধ্যমিক পরীক্ষা নিয়ে বড়ো সিদ্ধান্ত পর্ষদের। পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে জানালো

পরীক্ষার প্রশ্ন কি খুব কঠিন হবে?
মাধ্যমিক টেস্ট পরীক্ষার প্রশ্ন সিলেবাসের মধ্য থেকেই করতে হবে। প্রশ্নপত্র তৈরি করবে স্কুলের বিষয়ভিত্তিক শিক্ষক/শিক্ষিকা। সিলেবাসের মধ্য থেকেই প্রশ্ন তৈরি হবে। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে প্রশ্নপত্রের মান খুব কঠিন হবে না।

পরীক্ষার খাতা কেমন ভাবে দেখা হবে?(Mp Exam 2025)

মাধ্যমিক টেস্ট পরীক্ষার আগে অনেক ছাত্র-ছাত্রীর একটাই প্রশ্ন পরীক্ষার খাতা কি খুব কড়া করে দেখা হবে? কঠোরভাবে খাতা দেখা হবে কিনা এই নিয়ে অনেক ছাত্রছাত্রী চিন্তা করে। সেই সমস্ত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে মধ্যশিক্ষা পর্ষদের জানিয়েছে যে সঠিক উত্তর সঠিকভাবে লিখলে শিক্ষক ও শিক্ষিকা নাম্বার দিতে বাধ্য। ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে বিতর্কিত প্রশ্ন করতে বারণ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। এর থেকেই স্পষ্ট শিক্ষা দপ্তর চাইছে ছাত্র-ছাত্রীদের সিলেবাসের মধ্যেই সমস্ত বিষয়টিকে রাখতে।

মাধ্যমিক টেস্ট পরীক্ষার পর শুরু হবে ফাইনাল পরীক্ষা। ফাইনাল পরীক্ষা শুরু হবে ১০ই ফেব্রুয়ারি ২০২৫ থেকে। ফাইনাল পরীক্ষার আগে এই টেস্ট পরীক্ষা পাস করার বাধ্যতামূলক। টেস্ট পরীক্ষায় কোন শিক্ষার্থী পাস করতে না পারলে সে ফাইনাল পরীক্ষা দিতে পারবে না। টেস্ট পরীক্ষার নাম্বার মধ্যশিক্ষা পর্ষদ কে পাঠাতে হবে। তারপরে ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হবে এডমিট কার্ড।

মাধ্যমিক উচ্চমাধ্যমিক ও শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে অবশ্যই আমাদের এই ওয়েবসাইট ফলো করুন।

আরো পড়ুন– বাংলা আবাস যোজনায় নিজের নাম কিভাবে তুলবেন দেখুন। লিস্ট দেখার পদ্ধতি

আরো পড়ুননভেম্বর মাসে স্কুল কলেজে লম্বা ছুটি! তারিখ-সহ সম্পূর্ণ ছুটির তালিকা দেখুন।

হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে চ্যানেলগুলির লিংক দেওয়া হলো।

হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে ক্লিক করে👇 

Join Now

টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে ক্লিক করে 👇 

Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Trending News