Bangla Awas Yojana Payment List: আজ থেকে বাংলা আবাস যোজনা টাকা দিচ্ছে। বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির 60 হাজার টাকা ব্যাংক একাউন্টে ঢোকা শুরু হয়েছে।
মমতা ব্যানার্জি স্বপ্নের প্রকল্প বাংলা আবাস যোজনার কাজ শুরু করেছিল অনেকদিন আগেই। বাড়িতে বাড়িতে সার্ভের পর অস্থায়ী লিস্ট প্রকাশ করেছিল রাজ্য সরকার। তারপর পঞ্চায়েতের বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত করে যোগ্য উপভোক্তাদের বাছা হয়েছিল।বিগত কয়েকদিন আগে ট্যাবের টাকা দেওয়াকে কেন্দ্র করে দুর্নীতি হয়েছিল। সেই দুর্নীতি থেকে শিক্ষা নিয়ে রাজ্য সরকার আবাসের টাকা দেওয়ার আগে বিশেষ ক্যাম্প করছে। আধার অথেন্টিকেশন এবং ব্যাংক একাউন্ট ভেরিফিকেশন করে তবেই টাকা দেওয়া হবে।
আবাসের টাকা (Bangla Awas Yojana Payment List 2024)
বাংলা আবাস যোজনার টাকা দেওয়ার কাজ শুরু করলো মমতা। মমতা ব্যানার্জি বড়ো ঘোষণা করেছেন যে রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্পের টাকা দেওয়ার আগের সমস্ত কাজ শেষ হয়েছে। এবার প্রথম কিস্তির টাকা দেওয়ার পালা। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন সুরক্ষিতভাবে যাতে সকলের একাউন্টে এই টাকা পৌঁছে যায় তার ব্যবস্থা নিতে।
টাকা পেতে কি করবেন?
বাংলার বাড়ি (Banglar Bari) প্রকল্পে টাকা পেতে অবশ্যই আধার কার্ড যাচাই এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। ক্যাম্পে গিয়ে আধার কার্ডের ভেরিফিকেশন সাথে ব্যাংক একাউন্ট ভেরিফিকেশন করতে হবে। আধার কার্ডের সাথে মোবাইল নম্বর অবশ্যই যুক্ত থাকতে হবে। কারণ মোবাইল নম্বরে আসবে ওটিপি। এই ওটিপি দিলে তবেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হবে। এই সমস্ত পদ্ধতির মেনে চললে তবেই টাকা পাবেন।
ফাইনাল লিস্ট কোথায় দেখা যাবে?
বাংলা আবাস যোজনার ফাইনাল লিস্ট কোন ওয়েবসাইটে দেওয়া হবে না। এই লিস্ট দেখতে হলে BDO অফিস অথবা পঞ্চায়েত অফিসে গিয়ে দেখতে হবে। সেখানে লিস্ট টাঙানো থাকবে। আপনি আপনার BDO অফিস অথবা পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করুন এবং সেখান থেকে লিস্ট দেখে নিন।
Bangla Awas Yojana Payment List 2024 আজ থেকে বাংলা আবাস যোজনার টাকা দিচ্ছে মমতা
কারা টাকা পাবে?
যারা আবাস যোজনার ক্যাম্পে গিয়ে আধার ভেরিফিকেশন ও একাউন্ট ভেরিফিকেশন করেছে এবং যাদের ফাইনাল লিস্টে নাম উঠেছে তারা টাকা পাবে। কারণ টাকা পেতে এই ভেরিফিকেশন আবশ্যিক।
কারা টাকা পাবে না?
যেই এলাকায় এখনো কোন ক্যাম্প হয়নি তারা এই মুহূর্তে টাকা পাবে না। এছাড়াও কোনরকম ভেরিফিকেশন হয়নি তারাও টাকা পাবে না। এই সমস্ত প্রক্রিয়া ছাড়াও যদি ফাইনাল লিস্টে ব্যক্তির নাম না তোলা হয় তাহলেও টাকা দেওয়া হবে না।
আরো পড়ুন–বাংলা আবাস যোজনা ক্যাম্প হবে। কোথায় কবে ক্যাম্প হবে দেখুন
কোন জেলায় আগে টাকা দেওয়া হবে?
বাংলা আবাস যোজনার অধীনে মোট 12 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে। এত পরিমান ব্যক্তিকে এক দিনে টাকা দেওয়া সম্ভব নয়। ধাপে ধাপে এই টাকা পৌঁছে যাবে ব্যাংক একাউন্টে। প্রতিদিন সমস্ত জেলার কিছু কিছু যোগ্য উপভোক্তা প্রথম কিস্তির টাকা পাবে। কৃষক বন্ধুর মত ধাপে ধাপে টাকা ঢুকবে। তবে কোন জেলায় আগে টাকা(Bangla Awas Yojana Payment List) দেওয়া হবে সেই নিয়ে কোন আপডেট রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়নি।
টাকা কতদিন দেওয়া হবে?
বাংলার বাড়ির (Banglar Bari) প্রথম কিস্তির ৬০ হাজার টাকা(Bangla Awas Yojana Payment List) দেওয়া শুরু হচ্ছে ১৫ই ডিসেম্বর থেকে এবং টাকা দেওয়ার কাজ চলবে ৩০ শে ডিসেম্বর পর্যন্ত। ধাপে ধাপে টাকা ঢুকবে তাই কিছুদিন দেরি হলেও টাকা একাউন্টে অবশ্যই যাবে।
বাংলা আবাস যোজনার অধীনে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হলো। এবার প্রথম কিস্তি ঢুকবে খুব তাড়াতাড়ি। আবাস যোজনার পেমেন্ট সংক্রান্ত যদি কোন সমস্যা হয়ে থাকে তারা অবশ্যই আপনি পঞ্চায়েত দপ্তরে গিয়ে যোগাযোগ করুন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা আবাস যোজনা নামকরণ করে বাংলার বাড়ি প্রকল্পে টাকা দিতে প্রস্তুত। তাদের বাড়ি নেই তারা বাড়ি বানানোর জন্য মোট ১ লক্ষ ২০ হাজার টাকা পাবে। যার প্রথম কিস্তি সাড়ে 8 হাজার টাকা দেওয়া শুরু করছে রাজ্য সরকার। পরবর্তী কিস্তির টাকা খুব শীঘ্রই ধাপে ধাপে দেওয়া হবে। পরবর্তী কিস্তির টাকা দেওয়ার আগে যোগ্য উপভোক্তাকে বাড়ির কাজ আরম্ভ করতে হবে। তারপর বাড়ির ছবি দেখালে পরবর্তী কিস্তির টাকা দেবে সরকার।
আরো পড়ুন–বাংলা আবাস যোজনার ফাইনাল লিস্ট প্রকাশ। নাম চেক করুন
হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে চ্যানেলগুলির লিংক দেওয়া হলো।
হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে ক্লিক করে👇
টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে ক্লিক করে 👇