December Bank Holidays List 2024: প্রত্যেক মাসেই ব্যাংক কিছুদিন ছুটি থাকে। 2024 বছরের শেষ ডিসেম্বর মাসে অন্য মাসের তুলনাই বেশ অনেকদিন ব্যাংক ছুটি থাকবে। ব্যাংকে যাওয়ার আগে ছুটির দিনগুলি না জানলে অযথা সমস্যার মধ্যে পড়তে হয়। এছাড়াও জরুরী কাজ থাকলে আগে থেকে ব্যাংকের কাজ সেরে রাখতে অবশ্যই ছুটির দিনগুলি জেনে রাখা প্রয়োজন।
ডিসেম্বর 2024 সারা ভারতে ব্যাংক গুলি ছুটি থাকবে। বছরের শেষে ছুটিতে আমরা সকলেই বেড়াতে যাই। বেড়াতে যাওয়ার জন্য প্রয়োজনীয় অর্থ তুলে নেওয়া। এছাড়াও হাতের কাছে ক্রেডিট কার্ড,ডেবিট কার্ড এইসমস্ত জরুরী তথ্য সংগ্রহ করা থেকে শুরু করে কার্ডগুলো ঠিকঠাক রয়েছে কিনা এগুলো অবশ্যই দেখে নিতে হয়। যাতে প্রয়োজনের সময় সমস্যায় পড়তে না হয়।
ছুটির দিনে কীভাবে ব্যাঙ্কে লেনদেন করবেন?
জরুরী কাজ বলে আসে না আর এই সময় আমাদের ব্যাংকের লেনদেন করতে হয়। তাই ব্যাংক ছুটি থাকলে কিভাবে আপনি টাকার লেনদেন করবেন সেটাও জেনে রাখা প্রয়োজন। ছুটির দিন গুলিতে আপনি আপনার Credit Card, Debit Card অর্থাৎ ATM Card এছাড়াও মোবাইল ব্যাংকিং যেমন UPI ব্যবহার করে লেনদেন করতে পারবেন। ব্যাংক ছুটি থাকলেও এই পদ্ধতি চালু থাকবে।
ব্যাংক ছুটির আগে কি কি কাজ সেরে রাখবেন?
ব্যাংকের অ্যাকাউন্ট সচল রাখতে এবং সঠিক লেনদেন করতে কিছু কাজ আমাদের অবশ্যই করতে হয়। জরুরি অবস্থায় যাতে সমস্যায় পড়তে না হয় তার জন্য আমাদেরকে আগে থেকে সেই কাজগুলি রাখা প্রয়োজন। না হলে জরুরি অবস্থায় হঠাৎ সমস্যার মধ্যে পড়তে হবে। অবশ্যই আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টটি ঠিক রয়েছে কিনা সেটা দেখে নেবেন। ব্যাংক একাউন্টের কেওয়াইসি রয়েছে কিনা সেটা চেক করবেন। এছাড়াও অনেকদিন একাউন্টে লেনদেন না হলে একবার লেনদেন করবেন। Credit Card, Debit Card চালু রয়েছে কিনা অবশ্যই দেখবেন। কারণ ব্যাংক ছুটির দিনে শুধুমাত্র আপনি Credit Card, Debit Card ব্যবহার করেই আপনার প্রয়োজনীয় টাকা তুলতে পারবেন।
এবার আলোচনা করবো ডিসেম্বর মাসে কোন কোন দিন ব্যাংক ছুটি থাকবে। পুরো প্রতিবেদনটি মন দিয়ে পড়বেন তাহলে কবে ব্যাংক ছুটি(Bank Holidays List 2024) থাকবে সে সমস্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন।
December Bank Holidays List 2024 ডিসেম্বর মাসে 17 দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! একনজরে দেখে নিন ছুটির তালিকা
ডিসেম্বরে ব্যাঙ্কের ছুটির তালিকা দেখুন 2024(December Bank Holidays List 2024)
সমগ্র ভারতবর্ষের ব্যাংকের ছুটির লিস্ট দেওয়া হলো। এর মধ্যে পশ্চিমবঙ্গের বা অন্য রাজ্যে কবে ছুটি থাকবে, সেগুলি অবশ্যই আপনারা দেখে নেবেন।
১) ৩রা ডিসেম্বর (শুক্রবার): সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের উৎসব পালনের জন্য গোয়াতে সমস্ত ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে৷
২) ১২ই ডিসেম্বর (মঙ্গলবার): মেঘালয়ে পা-টোগান নেংমিঞ্জা সাংমা উপলক্ষে সমস্ত ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
৩) ১৮ই ডিসেম্বর (বুধবার): মেঘালয়ে ইউ সোসো থামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সমস্ত ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
৪) ১৯শে ডিসেম্বর (বৃহস্পতিবার): গোয়া মুক্তি দিবস উপলক্ষে শুধুমাত্র গোয়ায় ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
৫) ২৪শে ডিসেম্বর (বৃহস্পতিবার): বড়দিনের আগের দিন মিজোরাম, নাগাল্যান্ড এবং মেঘালয়ের সমস্ত ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
আরো পড়ুন–বাংলা আবাস যোজনার ফাইনাল লিস্ট প্রকাশ। নাম চেক করুন
৬) ২৫শে ডিসেম্বর (বুধবার): বড়দিন উপলক্ষে সমগ্র ভারতজুড়ে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। এর মধ্যে ভারতবর্ষের সমস্ত রাজ্য পড়ছে।
৭) ২৬শে ডিসেম্বর (বৃহস্পতিবার): ক্রিস্টমাস উদযাপনের কারণে বিভিন্ন স্থানে স্পেশাল ভাবে ব্যাঙ্ক ছুটি থাকবে।
৮) ২৭শে ডিসেম্বর (শুক্রবার): বড়দিনের পর কিছু জায়গায় জায়গায় বড়দিন উদযাপনের জন্য ব্যাংকগুলি এই দিন ছুটি থাকবে।
৯) ৩০শে ডিসেম্বর (সোমবার): মেঘালয়ে ইউ কিয়াং নাংবাহ উপলক্ষে সমস্ত ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
১০) ৩১শে ডিসেম্বর (মঙ্গলবার): মিজোরাম এবং সিকিমে নববর্ষের আগের দিন লোসং নামসুং উপলক্ষে ব্যাঙ্কগুলি ছুটি ঘোষণা।
এছাড়া সাপ্তাহিক রবিবার এমনিতেই ব্যাংক ছুটি(Bank Holidays) থাকবে। ডিসেম্বর মাসে রবিবার গুলি হলো ১,৮,১৫,২২ ও ২৯শে ডিসেম্বর। এই দিনগুলোতে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এছাড়াও দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাংক বন্ধ থাকে। ১৪ ও ১৮ই ডিসেম্বর দ্বিতীয় ও চতুর্থ শনিবার হওয়ার কারণে ব্যাঙ্কগুলো বন্ধ থাকবে। সমস্ত তারিখ গুলি ধরলে ডিসেম্বর মাসে মোট ১৭ দিন ব্যাংক থাকবে।
আরো পড়ুন–দুয়ারে সরকার ক্যাম্প শুরু হচ্ছে। ২০২৪ কবে থেকে ক্যাম্প হবে দেখুন
হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে চ্যানেলগুলির লিংক দেওয়া হলো।
হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে ক্লিক করে👇
টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে ক্লিক করে 👇