Hs Exam 2025: উচ্চ মাধ্যমিক পরীক্ষা জীবনের বড়ো পরীক্ষার মধ্যে একটি অন্যতম পরীক্ষা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেলেই স্কুল জীবন পেরিয়ে এক বৃহৎ জগতে প্রবেশ করে ছাত্র-ছাত্রীরা। মাধ্যমিক পরীক্ষা জীবনের বড় প্রথম পরীক্ষা হলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছাত্র-ছাত্রীদের কাছে সমান গুরুত্বপূর্ণ। উচ্চমাধ্যমিক পরীক্ষা অনেকটাই নির্ধারণ করে একটি ছাত্র-ছাত্রী পরবর্তীকালে কোথায় পৌঁছাবে।
উচ্চ মাধ্যমিক পরীক্ষা(HS Exam 2025) হয়ে গেলেই ছাত্র-ছাত্রীরা নির্দিষ্ট একটি পথ অনুসরণ করে এগিয়ে চলে। জীবনের বড়ো পরীক্ষা পেরিয়ে ছাত্রছাত্রীরা এক এমন পথ বেছে নেয় যেখান থেকে তার সারা জীবনের ভবিষ্যৎ নির্ধারণ করে।
উচ্চ মাধ্যমিক ২০২৫ পরীক্ষা কে কেন্দ্র করে বড় সিদ্ধান্ত নিল শিক্ষা সংসদ। উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলিতে বসানো হবে নতুন মেশিন। নতুন যন্ত্র কিভাবে কাজ করবে? পরীক্ষা ব্যবস্থা কঠিন করলো? নতুন যন্ত্রটির নাম কি? এই সমস্ত বিস্তারিত ঘটনাটি বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদনে আলোচনা করব।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ফাঁস
মূলত উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র যাতে ফাঁস না হয় তার জন্য এই মেশিন ব্যবহার করা হবে। বিগত কয়েক বছর দেখা যাচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার সাথে সাথেই সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ছে পরীক্ষার প্রশ্নপত্র(hs suggation 2025)। প্রতিবছর শিক্ষা সংসদ করার নিরাপত্তা গ্রহণ করলেও সমাজ মাধ্যমে খুব সহজেই পরীক্ষার প্রশ্নপত্র ছড়িয়ে পড়ছে।
গত বছরে পরীক্ষা কেন্দ্রগুলিতে সিসিটিভি ক্যামেরা লাগানোর নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। সিসিটিভি ক্যামেরা লাগানোর পরেও প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। তাই এই বছর নতুন একটি যন্ত্র বসাতে চলেছে রাজ্য সরকার। নতুন যন্ত্র খুব সহজেই প্রশ্ন ফাঁস আটকাবে বলে দাবি করছে শিক্ষা মহল।
Hs Exam 2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে নতুন মেশিন। পরীক্ষা ব্যবস্থা কঠিন করলো সরকার
উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে নতুন মেশিনের নাম কি?
উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র গুলিতে যে নতুন মেশিনটি বসানো হবে তার নাম মেটাল ডিটেক্টর। এই মেশিন সম্পূর্ণ ইলেকট্রনিক একটি মেশিন।
নতুন এই মেশিনের কাজ কি?(Metal Detector)
উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলিতে যে মেশিন বসানো হবে, সেই মেশিনের কাজ কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে ইলেকট্রনিক গেজেট নিয়ে প্রবেশ করছে কিনা সেটা ধরে ফেলা। এর ফলে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা কম বলে দাবি করছে শিক্ষা দপ্তর।
আরো পড়ুন– স্কুল শিক্ষকদের নতুন নির্দেশ দিলো পর্ষদ | School Teacher guidelines 2024
উচ্চ মাধ্যমিক পরীক্ষা কঠিন হবে?
অনেকেই এই মেটাল ডিটেক্টর যন্ত্রটির নাম শুনে ভেবে ফেলেছে যে উচ্চ মাধ্যমিক ২০২৫ পরীক্ষাটি খুব কঠিন ভাবে নেওয়া হবে। কিন্তু এই মেটাল ডিটেক্টর এর সাথে কঠোরভাবে পরীক্ষা নেওয়ার কোন সম্পর্ক নেই।
মেটাল ডিটেক্টর মেশিন কোথায় বসবে?
যে সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র গুলির স্পর্শকাতর সেই সমস্ত জায়গাগুলিকে চিহ্নিত করে সেখানে মেশিন বসানো হবে। ৩১ শে জানুয়ারির মধ্যে সমস্ত জেলার কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রের বিষয়ে। সেই রিপোর্ট আসার পরই ঠিক হবে কোথায় এই মেটাল ডিটেক্টর যন্ত্রটি বসবে। অর্থাৎ সকল পরীক্ষা কেন্দ্রে এই নতুন ডিভাইস বসানো হবে না। সূত্র মারফত জানা যাচ্ছে প্রায় আড়াই হাজার পরীক্ষা কেন্দ্রে এই মেশিন বসানো হবে।
আরো পড়ুন– মাধ্যমিক পরীক্ষা নিয়ে বড়ো সিদ্ধান্ত পর্ষদের। পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে জানালো
হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে চ্যানেলগুলির লিংক দেওয়া হলো।
হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে ক্লিক করে👇
টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে ক্লিক করে 👇