September month free ration list: সেপ্টেম্বর মাসে এবার রাজ্যবাসীর জন্য এসে গেল বড়ো সুখবর। রাজ্যের অসংখ্য রেশন গ্রাহকদের বেশ কয়েকটি যোজনার অধীনে অতিরিক্ত রেশন দেবার কথা ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার।
বর্তমানে আধার কার্ড, প্যান কার্ড এর মতো নথির পাশাপাশি অন্যতম একটি গুরুত্বপূর্ণ নথি হল রেশন কার্ড। বিশেষ করে দেশের দরিদ্র শ্রেণীর মানুষদের জন্য এই রেশন কার্ড অত্যন্ত জরুরি। প্রত্যেক মাসেই বিভিন্ন প্রকারের রেশন কার্ডের মধ্যে কোন্ কার্ডে কতটা রেশন সামগ্রী বরাদ্দ করেছে সরকার, তা খাদ্য দপ্তরের তরফে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়ে থাকে।
সাধারণত প্রায় অধিকাংশ মাসের শুরুতেই রেশন কার্ড উপভোক্তারা কী পরিমাণ খাদ্য সামগ্রী রেশন থেকে পাবেন তা নির্ধারণ করা হয়ে থাকে। সেইমতো আগস্ট মাসের শেষেই সেপ্টেম্বর মাসে কী পরিমাণ খাদ্য সামগ্রী পাওয়া যাবে তা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি নিয়ম অনুসারে, কোন রেশন কার্ড উপভোক্তা কত পরিমাণ খাদ্য সামগ্রী পাবেন তা তাদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে এসএমএস করেও জানিয়ে দেওয়া হয়েছে। আর সেখানেই পশ্চিমবঙ্গ রাজ্য খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফ থেকে আসন্ন আগস্ট মাসে বেশ কিছু বিশেষ রেশন কার্ড ব্যবহারকারীদের অতিরিক্ত হারে রেশন দেওয়ার কথা জানানো হয়েছে।
সেপ্টেম্বরে মিলবে বস্তা ভর্তি রেশন | কোন কার্ডে কি কি পাবেন দেখুন | September month free ration list
সেপ্টেম্বর মাসে যে সকল যোজনার অধীনে কার্ড অনুযায়ী বিনামূল্যে অতিরিক্ত পরিমাণে রেশন দ্রব্য বন্টন করা হবে, সেগুলি হল –
1) অন্ত্যোদয় অন্ন যোজনা – রাজ্যের অন্ত্যোদয় অন্ন যোজনার রেশন কার্ড হোল্ডাররা সবচেয়ে বেশি পরিমাণ রেশন সামগ্রী পাবেন। এই কার্ড রয়েছে এমন ব্যক্তিদের পরিবার পিছু ২১ কেজি চাল, ১৩ কেজি ৩০০ গ্রাম আটা অথবা ১৪ কেজি গম একেবারে বিনামূল্যে দেওয়া হবে। পাশাপাশি দেওয়া হবে ১ কেজি করে চিনি। তবে চিনিটি কত টাকায় দেওয়া হবে, সেটি রেশন দোকানের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে।
2) স্পেশাল প্রায়োরিটি হাউসহোল্ড ও প্রায়োরিটি হাউসহোল্ড – রাজ্যে স্পেশাল প্রায়োরিটি হাউসহোল্ড ও প্রায়োরিটি হাউসহোল্ড এই দুই প্রকার September month free ration list যাদের রয়েছে সেইসকল পরিবারের সদস্যরা জুলাই মাসে মাথাপিছু ৩ কেজি চাল, ১ কেজি ৯০০ গ্রাম আটা বিনামূল্যে পেয়ে যাবেন। তবে যদি কেউ আটা নিতে না চান তাহলে তাকে ২ কেজি করে চাল বিনামূল্যে দেওয়া হবে।
3) রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ১ ও রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ২ – রাজ্যে এই কার্ড হোল্ডারের সংখ্যা সবচেয়ে কম। রাজ্যের খাদ্য সুরক্ষা যোজনা ক্যাটাগরির অধীনে বিনামূল্যে মাথা পিছু ৫ কেজি করে চাল বিনামূল্যে দেওয়া হতো। তবে এখন সেই সুবিধা তুলে দেওয়া হয়েছে। এখন থেকে এই কার্ডের উপভোক্তাদের রাজ্য খাদ্য দপ্তরের পক্ষ থেকে মাথাপিছু ২ কেজি করে চাল বিনামূল্যে দেওয়া হবে।

সেপ্টেম্বরে মিলবে বস্তা ভর্তি রেশন | কোন কার্ডে কি কি পাবেন দেখুন | September month free ration list
আরো পড়ুন– দুর্গাপূজোর আগে সুখবর সেপ্টেম্বর থেকে ফের বাড়ছে লক্ষ্মীর ভান্ডারের টাকা। এবার কত টাকা দিবে দেখুন
উক্ত ৫ ধরনের রেশন কার্ডধারী ব্যক্তিদের পাশাপাশি পশ্চিমবঙ্গের জঙ্গলমহল এলাকায় বসবাসকারী মানুষদের বিশেষ প্যাকেজের মাধ্যমে অতিরিক্ত রেশন সামগ্রী প্রদান করা হবে। জঙ্গল মহল ছাড়াও পাহাড়ের বাসিন্দা, চা বাগানের কর্মী রেশন কার্ড ধারী ব্যক্তিরাও সেপ্টেম্বর মাসে অতিরিক্ত রেশন(September month free ration list)সামগ্রী পেতে চলেছেন। রাজ্যের সকল দরিদ্র সাধারণ নাগরিকদের মুখে হাসি ফোটাতে রাজ্য সরকারের রেশন সংক্রান্ত এই বিরাট ঘোষণায় খুশির আমেজ সমগ্র রাজ্যবাসীর মধ্যে।
এছাড়াও রেশন কার্ড থাকলে সেপ্টেম্বর মাসে বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা আসবে। লক্ষীর ভান্ডার বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা সহ বিভিন্ন প্রকল্পের টাকা সেপ্টেম্বর মাসে (September month free ration list) পাবেন। এক্ষেত্রে যেই প্রকল্পে যত টাকা পান আপনারা সেই রকম টাকা পেয়ে যাবেন।
হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে চ্যানেলগুলির লিংক দেওয়া হলো।
হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে ক্লিক করে👇
টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে ক্লিক করে 👇
গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সহ নিত্যদিনের খবরগুলি পেতে অবশ্যই ওয়েবসাইটটিকে ফলো করুন। ভালো থাকবেন সুস্থ থাকবেন।